সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
১৩ মাসে হাফেজ হলো ১০ বছরের নাঈম নিকাব নিয়ে কটূক্তি: ঢাবির সেই শিক্ষিকাকে ‘লাল কার্ড’ দেখালেন শিক্ষার্থীরা আলোর পথের যাত্রী  সিলেট সিটিতে মেয়র প্রার্থী ঘোষণা করল বাংলাদেশ খেলাফত মজলিস বিএনপি-জামায়াত আমলে আলিয়া মাদরাসা বাড়ে ১৫৪১টি, আ.লীগ আমলে কমেছে ১৭৯টি আলী মিয়াঁ নদভীকে নিয়ে বই লিখে দিল্লি উর্দু একাডেমির পুরস্কার লাভ রিয়াদ বিমানবন্দরে হামলায় হেফাজতের শোক, ক্ষতিপূরণ ও বিনামূল্যে চিকিৎসার দাবি রিয়াদ বিমানবন্দরে হুতি হামলার নিন্দা পাকিস্তানসহ ৪ দেশের  বিশ্বজয়ী হাফেজ হিরাকে শুভেচ্ছা জানালেন মাওলানা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী ২০২৭ সালে পাঁচ ধাপে ইউপি নির্বাচন, তারিখ চূড়ান্ত

হারিয়ে যাওয়া জমজম কূপের সন্ধান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

হজরত ইসমাঈল আলাইহিস সালাম-এর যুগের পর কালের প্রবাহে জমজম কূপকে ঘিরে বহু পরিবর্তন, সংস্কার ও বিবর্তন ঘটে। কোনো জনপদ ধ্বংস হয়েছে, আবার তার স্থানে গড়ে উঠেছে নতুন জনপদ। এভাবেই একসময় জমজম কূপটি মানুষের দৃষ্টির আড়ালে চলে যায়। মরুভূমির প্রবল বালুঝড়েও কূপটি বালুর স্তূপে চাপা পড়ে থাকতে পারে—এমন সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যায় না।

আল্লামা ইয়াকূত হামাভী তাঁর মু’জামুল বুলদান গ্রন্থে উল্লেখ করেছেন, দীর্ঘদিন অবহেলিত থাকার ফলে জমজম কূপের পানিপ্রবাহ বন্ধ হয়ে যায় এবং একসময় এর অবস্থানের চিহ্নও বিলুপ্ত হয়ে যায়। ঐতিহাসিকদের একটি মত হলো, দীর্ঘদিন মক্কার কর্তৃত্বে থাকা জুরহুম গোত্র মক্কা ত্যাগ করার সময় ইচ্ছাকৃতভাবে কূপটি মাটি দিয়ে ভরাট করে দেয়। এ কাজে নেতৃত্ব দেন তাদের নেতা মুযায ইবনে জুরহুম। ফলে বহু বছর ধরে জমজম কূপের সঠিক অবস্থান মানুষের অজানাই থেকে যায়।

হজরত মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের দাদা আবদুল মুত্তালিবের পূর্ব পর্যন্ত কেউ জমজম কূপ পুনরুদ্ধারে সফল হয়েছেন বলে জানা যায় না। তবে এটিও বলা হয় যে, মহান আল্লাহ তাঁর অসীম প্রজ্ঞায় জমজম কূà¦