সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
১৩ মাসে হাফেজ হলো ১০ বছরের নাঈম নিকাব নিয়ে কটূক্তি: ঢাবির সেই শিক্ষিকাকে ‘লাল কার্ড’ দেখালেন শিক্ষার্থীরা আলোর পথের যাত্রী  সিলেট সিটিতে মেয়র প্রার্থী ঘোষণা করল বাংলাদেশ খেলাফত মজলিস বিএনপি-জামায়াত আমলে আলিয়া মাদরাসা বাড়ে ১৫৪১টি, আ.লীগ আমলে কমেছে ১৭৯টি আলী মিয়াঁ নদভীকে নিয়ে বই লিখে দিল্লি উর্দু একাডেমির পুরস্কার লাভ রিয়াদ বিমানবন্দরে হামলায় হেফাজতের শোক, ক্ষতিপূরণ ও বিনামূল্যে চিকিৎসার দাবি রিয়াদ বিমানবন্দরে হুতি হামলার নিন্দা পাকিস্তানসহ ৪ দেশের  বিশ্বজয়ী হাফেজ হিরাকে শুভেচ্ছা জানালেন মাওলানা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী ২০২৭ সালে পাঁচ ধাপে ইউপি নির্বাচন, তারিখ চূড়ান্ত

জুমআ ব্যস্ত জীবনে আত্মার প্রশান্তি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আবদুর রউফ আশরাফ

জুমআ : ব্যস্ত জীবনে আত্মার প্রশান্তি বর্তমান যুগ ব্যস্ততার যুগ। সকাল থেকে রাত পর্যন্ত মানুষ জীবিকার সন্ধান, পড়াশোনা, ব্যবসা-বাণিজ্য কিংবা নানাবিধ দুনিয়াবি কর্মকাণ্ডে এতটাই নিমগ্ন হয়ে পড়ে যে, অনেক সময় নিজের আত্মার প্রয়োজনের কথাই ভুলে যাই আমরা। হৃদয় ক্লান্ত হয়, মন অশান্ত হয়, সম্পর্কগুলো যান্ত্রিক হয়ে পড়ে। এমন এক ব্যস্ত ও অস্থির জীবনে ইসলামের পক্ষ থেকে পবিত্র জুমআ যেন এক প্রশান্তির বার্তা, আত্মার বিশ্রামের দিন এবং ঈমানি শক্তি সঞ্চয়ের মহা মূল্যবান মুহূর্ত। আল্লাহ তা'আলা পবিত্র কুরআনে ইরশাদ করেন,

“হে মুমিনগণ! জুমআর দিনে যখন নামাজের জন্য আহ্বান করা হয়, তখন তোমরা আল্লাহর স্মরণের দিকে ধাবিত হও এবং ক্রয়-বিক্রয় ছেড়ে দাও।”

 (সূরা আল-জুমআ : ৯)

এই আয়াতের অনুবাদে বুঝা যায়, জুমআ কেবল একটি নামাজ নয়; বরং দুনিয়ার ব্যস্ততা থেকে সাময়িক বিরতী নিয়ে আল্লাহর দিকে ফিরে আসার আহ্বান। সপ্তাহের ছয় দিন মানুষ দুনিয়ার কাজে ব্যস্ত থাকে, আর জুমআ মানুষকে মনে করিয়ে à