|| মুহাম্মদ রাফে ||
মানুষের জীবনে ভয় ও দুঃখ অনিবার্য বাস্তবতা। কিন্তু একজন মুমিনের জন্য এগুলোর সঠিক উপলব্ধি অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ ভয় কেবল আল্লাহর জন্যই হওয়া উচিত। অন্যায়, দারিদ্র্য কিংবা অনিশ্চিত ভবিষ্যৎকে ভয় করা একজন মুমিনের অন্তরে তাওয়াক্কুলকে দুর্বল করে দেয়।
যখন মানুষ আল্লাহ ছাড়া অন্য কিছুকে ভয় করতে শুরু করে, তখন সে ধীরে ধীরে নিজের ভরসার কেন্দ্র পরিবর্তন করে ফেলে। ফলে তার অন্তর অস্থির হয়ে ওঠে এবং জীবনের নানা দুশ্চিন্তা তাকে গ্রাস করে। অথচ যে ব্যক্তি আল্লাহর উপর পরিপূর্ণ নির্ভর করে, তার অন্তর ধীরে ধীরে সব ভয় থেকে মুক্ত হয়ে যায় এবং সে এক অনন্য প্রশান্তি অনুভব করে।
মহান আল্লাহ বলেন, ﴿لَا تَخَافُوهُمْ وَخَافُونِ إِنْ كُنْتُمْ مُؤْمِنِينَ﴾ “তোমরা তাদেরকে ভয় করো না, বরং আমাকেই ভয় করো।” (সূরা আলে ইমরান: ১৭৫)
এ আয়াত আমাদের শেখায়, প্রকৃত ভয় কেবল আল্লাহর জন্যই নির্ধারিত। ইবনুল কাইয়্যিম (রহ.) বলেà¦