সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দিন শেষ হয়ে এলে  এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান

পবিত্র রমজান শুরুর তারিখ ঘোষণা করল ওমান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

পবিত্র রমজান মাস শুরু হওয়ার তারিখ ঘোষণা করেছে ওমান। দেশটিতে আগামী ১৯ ফেব্রুয়ারি হবে রমজানের প্রথমদিন।

এক প্রতিবেদনে গালফ নিউজ বলছে, আগামী ১৭ ফেব্রুয়ারি ওমানে শাবান মাসের ২৯তম দিন হবে। কিন্তু সেদিন আকাশে দেখা যাবে না রমজানের অর্ধচন্দ্র।

ওমানের চাঁদ দেখার প্রধান কমিটি বুধবার (১১ ফেব্রুয়ারি) বলেছে, ১৮ ফেব্রুয়ারি শাবান মাস ৩০দিন পূর্ণ করবে।

জ্যোতির্বিদ্যার হিসাব-নিকাশে দেখা গেছে আগামী ১৭ ফেব্রুয়ারি মঙ্গলবার ওমানের সব অঞ্চলেই চাঁদ সূর্যাস্তের আগেই অস্ত যেতে পারে। ফলে ওইদিন চাঁদ দেখা কোনোভাবেই সম্ভব নয়।

চাঁদ দেখা কমিটি জানিয়েছে, ধর্মীয় ও বৈজ্ঞানিক মানদণ্ড ব্যবহার করে নতুন এ চন্দ্র মাস শুরুর ঘোষণা দেওয়া হয়েছে।

 এমএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ