শনিবার, ১১ এপ্রিল ২০২৬ ।। ২৭ চৈত্র ১৪৩২ ।। ২৩ শাওয়াল ১৪৪৭

শিরোনাম :
লেবাননে ইসরায়েলি হামলায় বাংলাদেশি নারী নিহত ১১ এপ্রিল ২০২৬-এর নামাজের সময়সূচি গণরায় অনুযায়ী সংবিধান সংস্কারের দাবি ইসলামী আন্দোলনের ‘গণভোটের রায়ের আলোকে সংবিধান সংস্কারে কার্যকর উদ্যোগ গ্রহণ করতে হবে’  ৪০ দিনের যুদ্ধে ইরানের ক্ষয়ক্ষতি প্রায় ১৮ লক্ষ কোটি টাকা মার্কিন কংগ্রেসে জোরালো হচ্ছে ট্রাম্পকে অপসারণের দাবি দৌলতদিয়ায় বাসডুবিতে নিহত ২৬ জনের স্মরণে দোয়া অনুষ্ঠিত গণভোটের রায় দ্রুত কার্যকর না হলে রাজপথে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে: মাওলানা জালালুদ্দীন আহমাদ বর্তমান সরকার জুলাই বিপ্লবের চেতনার বহিঃপ্রকাশ: অ্যাটর্নি জেনারেল প্রণয় ভার্মাকে বেলজিয়াম ও ইইউ’র ভারতের রাষ্ট্রদূত নিয়োগ

আজানের সময় নারীদের মাথা ঢেকে রাখা কি জরুরি?

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

প্রশ্ন: আজানের সময় নারীদের মাথা ঢেকে রাখা কি জরুরি?

উত্তর:
আজানের সময় নারীদের মাথা ঢেকে রাখা বা ওড়না দেওয়ার বিষয়ে কোরআন ও হাদিসে কোনো স্বতন্ত্র বিধান নেই। বিশেষভাবে আজান চলাকালীন মাথা ঢাকা বা ওড়না দেওয়ার কোনো আলাদা ফজিলত বা বাধ্যবাধকতার কথাও শরিয়তে উল্লেখ হয়নি।

নারীদের মাথা বা চুল ঢেকে রাখা মূলত ইসলামের পর্দা-বিধানের সঙ্গে সম্পর্কিত। ইসলামে গায়রে মাহরাম (অনাত্মীয়) পুরুষদের সামনে নারীদের মাথা ও চুলসহ সম্পূর্ণ শরীর ঢেকে রাখা ফরজ। তবে চেহারা, হাতের কব্জি ও পায়ের পাতা প্রকাশিত রাখা যায়।

কোরআনে আল্লাহ তাআলা ইরশাদ করেন—
“মুমিন নারীদের বলো, তারা যেন তাদের দৃষ্টি সংযত রাখে এবং তাদের লজ্জাস্থানের হেফাজত করে। যা সাধারণত প্রকাশ পায় তা ছাড়া তারা যেন নিজেদের সৌন্দর্য প্রকাশ না করে। তারা যেন তাদের ওড়না দিয়ে বক্ষদেশ আবৃত করে রাখে। তারা যেন নিজেদের সৌন্দর্য প্রকাশ না করে— তাদের স্বামী, পিতা, শ্বশুর, নিজেদের ছেলে, স্বামীর ছেলে, ভাই, ভাইয়ের ছেলে, বোনের ছেলে, আপন নারীগণ, তাদের অধিকারভুক্ত দাস, যৌনকামনামুক্ত পুরুষ অথবা নারীদের গোপন অঙ্গ সম্পর্কে অজ্ঞ বালক ছাড়া অন্য কারো সামনে। আর তারা যেন গোপন সৌন্দর্য প্রকাশের উদ্দেশ্যে সজোরে পদচারণা না করে। হে মুমিনগণ, তোমরা সবাই আল্লাহর কাছে তাওবা কর, যাতে তোমরা সফলকাম হতে পারো।”
(সুরা নুর: ৩১)

এই আয়াত থেকে বোঝা যায়, গায়রে মাহরাম পুরুষদের সামনে পর্দা করা ফরজ; তবে মাহরাম পুরুষদের সামনে, কিংবা শুধু নারী ও শিশুদের মাঝে অবস্থান করলে নারীদের মাথা ঢেকে রাখা বা ওড়না দেওয়া আবশ্যক নয়।

অতএব, নারীরা যদি কেবল নারী, শিশু ও মাহরাম পুরুষদের মধ্যে থাকেন, তাহলে আজানের সময়সহ অন্য সময়েও মাথা ঢেকে রাখা জরুরি নয়। আর গায়রে মাহরাম পুরুষদের উপস্থিতিতে নারীদের জন্য সব সময়ই—আজান হোক বা অন্য যে কোনো সময়—মাথা ঢেকে রাখা আবশ্যক।

এনএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ