সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দিন শেষ হয়ে এলে  এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান

ছোট আমলের বড় প্রাপ্তি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ছোট ছোট আমলও কেয়ামতের দিন অনেক মূল্যবান হয়ে যাবে। তাই ছোট কোনো নেক কাজকে অবহেলা করা উচিত নয়। কারণ ইখলাসের সঙ্গে ছোট ছোট কাজই আমাদের এনে দিতে পারে বড় প্রাপ্তি।

কোরআনে কারিমে বলা হয়েছে, ‘সেদিন মানুষ বিভিন্ন দলে বিভক্ত হয়ে প্রত্যাবর্তন করবে।

কারণ, সেদিন তাদের নিজ নিজ কৃতকর্ম দেখানো হবে’।-সুরা জিলজাল হাদিসে ইরশাদ হচ্ছে, “হজরত আবু হুরায়রা (রা.) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসুল (সা.) ইরশাদ করেন, দুটি বাক্য এমন রয়েছে, যা বলা সহজ, আমলের পাল্লায় অনেক ভারী। আর আল্লাহর কাছেও অধিক পছন্দনীয়। সেটি হলো, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আজিম।

’ (বুখারি : ৬৪০৬)

(সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি) অর্থাৎ মহান সেই আল্লাহ এবং তারই সকল প্রশংসা। (সুবহানাল্লাহিল আজিম) অর্থাৎ মহান সেই আল্লাহ যিনি সর্বোচ্চ মর্যাদার অধিকারী।
হজরত জাবের (রা.) থেকে বর্ণিত, রাসুল (সা.) ইরশাদ করেন, “যে ব্যক্তি ‘সুবহানাল্লাহিল আজিম ওয়া বিহামদিহি’ পাঠ করে, তার জন্য জান্নাতে একটি খেজুরগাছ রোপণ করা হয়।” (তিরমিজি, হাদিস নং : ৩৪৬৪)

বর্তমানে বিভিন্ন ব্যস্ততার কারণে নিয়মিত নফল ইবাদত করা অনেকের সম্ভব হয় না।


কিন্তু যেকোনো জায়গায়, যেকোনো মুহূর্তে আল্লাহর প্রশংসায় তার জিকির করা অনেক সহজ। কোনো সময়ক্ষেপণ হয় না, কাজে ব্যাঘাতও সৃষ্টি করে না। এ ক্ষেত্রে বাক্য দুটি অন্তত নিয়মিত পড়তে পারি। এতে আমাদের অজ্ঞাতে ঘটে যাওয়া বিভিন্ন গুনাহ আল্লাহ মাফ করে দেবেন।

এনএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ