সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দিন শেষ হয়ে এলে  এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান

পবিত্র শবে বরাত আজ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

||নাজমুল হাসান||

আজ মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) পবিত্র শবে বরাত। হিজরি সনের শাবান মাসের ১৪ তারিখ দিবাগত এই মহিমান্বিত রজনী মুসলমানদের কাছে লাইলাতুল বরাত, অর্থাৎ সৌভাগ্য ও মুক্তির রাত হিসেবে পরিচিত। ক্ষমা, রহমত ও কল্যাণে ভরপুর এই রাতটি ধর্মপ্রাণ মুসলমানদের কাছে বিশেষ তাৎপর্য বহন করে।

এ রাতে আল্লাহ তায়ালার অনুগ্রহ লাভের আশায় মুসলমানরা নফল নামাজ আদায়, পবিত্র কোরআন তিলাওয়াত, জিকির-আসকার ও দোয়ায় মশগুল থাকেন। অতীতের পাপ ও ভুলের জন্য ক্ষমা প্রার্থনা করেন এবং ভবিষ্যৎ জীবনের কল্যাণ কামনা করে মহান আল্লাহর দরবারে মোনাজাত করেন।

ইসলাম ধর্মাবলম্বীদের বিশ্বাস অনুযায়ী, এই রাতে পাপমোচনের বিশেষ সুযোগ রয়েছে। পাশাপাশি নির্ধারিত হয় আগামী বছরের হায়াত, রিজিক ও আমল। আল্লাহর সান্নিধ্য ও ক্ষমালাভের আশায় বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশের মুসলমানরাও শবে বরাতে ইবাদত-বন্দেগি, মিলাদ মাহফিল, নফল নামাজ ও কোরআন তিলাওয়াতে সময় কাটান। অনেকেই মৃত স্বজনদের জন্য দোয়া করতে কবর জিয়ারত করেন।

পবিত্র শবে বরাত উপলক্ষে বুধবার (৪ ফেব্রুয়ারি) সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে। এদিন সব সরকারি অফিস, আদালত ও শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে।

শবে বরাত মুসলমানদের কাছে পবিত্র রমজান মাসের আগমনী বার্তাও বহন করে। শাবান মাসের পরই শুরু হয় সিয়াম সাধনার মাস রমজান। তাই এই পবিত্র রাত থেকেই অনেকের রমজানের প্রস্তুতি শুরু হয়ে যায়।

এনএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ