ফরজ নামাজ ইসলামের পাঁচটি স্তম্ভের অন্যতম এবং মুমিনের জন্য সর্বোচ্চ গুরুত্বপূর্ণ ইবাদত। মহানবী হযরত মুহাম্মদ (সা.) ফরজ নামাজ আদায়ের পর নির্দিষ্ট কিছু জিকির, দোয়া ও আমল নিয়মিত পালন করতেন, যা তাঁর সুন্নাহর অংশ। এসব আমল নামাজের সওয়াবকে পরিপূর্ণ করে, অন্তরকে প্রশান্ত করে এবং বান্দার সঙ্গে আল্লাহ তাআলার আধ্যাত্মিক সম্পর্ককে আরও গভীর করে তোলে।
হাদিস শরিফে নবীজি (সা.)-এর ফরজ নামাজ পরবর্তী আমলগুলো স্পষ্টভাবে বর্ণিত হয়েছে। সংক্ষেপে গুরুত্বপূর্ণ কয়েকটি আমল নিচে তুলে ধরা হলো……………….
১. ইস্তেগফার পড়া
সাওবান (রা.) থেকে বর্ণিত নবীজি (সা.) ফরজ নামাজের পর বলতেন:
أَسْتَغْفِرُ اللهَ، أَسْتَغْفِرُ اللهَ، أَسْتَغْفِرُ اللهَ اللَّهُمَّ أَنْتَ السَّلَامُ وَمِنْكَ السَّلَامُ تَبَارَكْتَ يَا ذَا الْجَلَالِ وَالْإِكْرَامِ
বাংলা উচ্চারণ: আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ আল্লাহুম্মা আনতাস সালাম, ওয়া মিনকাস সালাম, তাবারাকতা য়া যাল-জালালি ওয়াল-ইকরাম।
বাংলা অর্থ: আমি আল্লাহর কাছে ক্ষমা চাই (তিনবার)। হে আল্লাহ! à