মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬ ।। ১০ ভাদ্র ১৪৩৩ ।। ১২ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
‘সিরাতুন্নবীর আলোকে দেশ পরিচালনা করলেই জুলাইয়ের প্রত্যাশা পূরণ হবে’ সামাজিক মাধ্যমে অপপ্রচার ঠেকাতে কঠোর মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর ‘মহানবীর (সা.) আদর্শে ন্যায়ভিত্তিক সমাজ-রাষ্ট্র গড়ে তোলার অঙ্গীকার করি’ বিরিশিরিতে আঞ্চলিক কনফারেন্স আগমী শনিবার ‘পরিচ্ছন্নতায় গাফিলতি হলে কঠোর ব্যবস্থা, কোনো অজুহাত চলবে না’  ২১০ মাদরাসা পরিচালককে নিয়ে আস-সুন্নাহর প্রশিক্ষণ সম্পন্ন মহানবী (সা.)-এর আদর্শে ন্যায় ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠার আহ্বান প্রধানমন্ত্রীর দক্ষ প্রতিষ্ঠান-পরিচালক তৈরিতে ইতমিনান বোর্ডের সাত দিনের আবাসিক প্রশিক্ষণ বুধবার আল-হাইআতুল উলয়ার সব কার্যক্রম বন্ধ জয়পুরহাটে আখখেত থেকে কঙ্কাল উদ্ধার

বিনা অনুমতিতে দেয়ালে পোস্টার লাগানো হারাম, শরীয়তের স্পষ্ট নির্দেশনা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, বিনা অনুমতিতে অন্যের দেয়ালে পোস্টার লাগানোর ইসলামী শরীয়তের বিধান কি?

উত্তর: 

و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته

بسم الله الرحمن الرحيم


মালিকের অনুমতি ছাড়া কারো ব্যক্তিগত দেয়ালে পোস্টার লাগানো হারাম ও কবিরা গুনাহ।
ইসলামে কারো মালিকানাধীন সম্পদ তার অনুমতি ছাড়া ব্যবহার করা নিষিদ্ধ। আল্লাহ তাআলা পবিত্র কুরআনে বলেছেন,
يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا لَا تَأْكُلُوا أَمْوَالَكُم بَيْنَكُم بِالْبَاطِلِ
হে মুমিনগণ! তোমরা একে অপরের সম্পদ অন্যায়ভাবে গ্রাস করো না।" (সূরা আল-বাকারা, আয়াত: ১৮৮)

দাওয়াত বা ওয়াজ মাহফিলের প্রচারের জন্যও অনুমতি ছাড়া কারো দেয়াল ব্যবহার করা জায়েজ নেই। এতে সওয়াবের চেয়ে গুনাহ বেশি হওয়ার আশঙ্কা থাকে।
حَدَّثَنَا عَبْدُ رَبِّهِ بْنُ خَالِدٍ النُّمَيْرِيُّ أَبُو الْمُغَلِّسِ، حَدَّثَنَا فُضَيْلُ بْنُ سُلَيْمَانَ، حَدَّثَنَا مُوسَى بْنُ عُقْبَةَ، حَدَّثَنَا إِسْحَاقُ بْنُ يَحْيَى بْنِ الْوَلِيدِ، عَنْ عُبَادَةَ بْنِ الصَّامِتِ، أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَضَى أَنْ " لاَ ضَرَرَ وَلاَ ضِرَارَ " .
উবাদা ইবন সামিত (রাযিঃ) থেকে বর্ণিত যে, রাসূলুল্লাহ (ﷺ) নির্দেশ দিয়েছেন যে, অন্যের ক্ষতি করা যাবে না এবং (ক্ষতিগ্রস্ত হয়ে) ক্ষতির প্রতিশোধেও ক্ষতি করা যাবে না।
কিতাবুস সুনান- ইমাম ইবনে মাজা রহঃ (সুনানে ইবনে মাজা)
হাদীস নং: ২৩৪০ আন্তর্জাতিক নং: ২৩৪০
হাদীসের লিংকঃ https://muslimbangla.com/hadith/27631

ইসলামের শিক্ষা হলো পরিচ্ছন্নতা ঈমানের অঙ্গ। দেয়াল নোংরা করা এই শিক্ষার পরিপন্থী।

সুন্দর সমাজ গড়তে হলে অন্যের অধিকারের প্রতি সম্মান প্রদর্শন করা জরুরি। পোস্টার লাগানোর প্রয়োজন হলে নির্ধারিত জায়গা ব্যবহার করুন অথবা সংশ্লিষ্ট দেয়ালের মালিকের অনুমতি গ্রহণ করুন।
والله اعلم بالصواب

উত্তর দাতা:
মুফতি জাওয়াদ তাহের
মুহাদ্দিস, জামিয়া বাবুস সালাম, বিমানবন্দর ঢাকা


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ