সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দিন শেষ হয়ে এলে  এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান

ওয়াজ শুনে ইসলামের ছায়ায় হৃদয় চন্দ্র দাস

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

নোয়াখালীর হাতিয়া উপজেলার সোনাদিয়া বাংলাবাজার এলাকার হৃদয় চন্দ্র দাস ইসলাম গ্রহণ করেছেন। বিভিন্ন আলেমে দীনের ওয়াজ ও ইসলামি বক্তব্য শুনে ধীরে ধীরে ইসলামের প্রতি অনুপ্রাণিত হয়ে হিন্দু ধর্ম ত্যাগ করে পবিত্র ইসলাম ধর্ম গ্রহণ করেন তিনি। ইসলাম গ্রহণের পর তার নতুন নাম রাখা হয় মোহাম্মদ আব্দুল্লাহ।

সোমবার (৫ জানুয়ারি) রাতে উপজেলা সদরের এপিপি’র ল’ চেম্বারে গিয়ে আনুষ্ঠানিকভাবে ইসলাম ধর্ম গ্রহণ করেন তিনি।

স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে ইউটিউবে ইসলামি ওয়াজ, কোরআনের তাফসির ও নবী মোহাম্মদ (স.) জীবনকথা শুনতেন তিনি। এসব ওয়াজ ও বক্তব্য তার মনে গভীর প্রভাব ফেলে। ইসলামের শান্তি, শৃঙ্খলা ও মানবিক জীবনব্যবস্থা তাকে নতুনভাবে ভাবতে শেখায়। একপর্যায়ে আত্মিক প্রশান্তির খোঁজে তিনি নিজ সিদ্ধান্তে ইসলাম গ্রহণের সিদ্ধান্ত নেন।