রফিকুল ইসলাম জসিম
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ইসলামপুর ইউনিয়নের শ্রীপুরে টানা ৪০ দিন জামাতে পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করে পুরস্কার হিসেবে সাইকেল পেয়েছে দুই কিশোর। শিশু-কিশোরদের নামাজে আগ্রহী ও অভ্যস্ত করে তুলতে নেওয়া এই ব্যতিক্রমী উদ্যোগ এলাকায় ব্যাপক প্রশংসা কুড়িয়েছে।
গতকাল মঙ্গলবার (৩০ ডিসেম্বর ২০২৫) শ্রীপুর জামে মসজিদ কমিটি ও শ্রীপুর আল ইনসাফ ইসলামী যুব সংঘের যৌথ উদ্যোগে আয়োজিত তাফসিরুল কুরআন মাহফিল শেষে আনুষ্ঠানিকভাবে পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হযরত মাওলানা মনোয়ার হোসাইন মুমিন (দা.বা.)। তিনি নিজ হাতে বিজয়ী কিশোরদের মাঝে সাইকেলসহ অন্যান্য পুরস্কার তুলে দেন।
আয়োজকরা জানান, ৭ থেকে ১৮ বছর বয়সী শিশু-কিশোরদের নামাজমুখী করতে শ্রীপুর আল ইনসাফ ইসলামী যুব সংঘ à