মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬ ।। ১০ ভাদ্র ১৪৩৩ ।। ১২ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
বরুড়ায় আহলে সুন্নাত ওয়াল জামাত পরিষদের উদ্যোগে সিরাত সম্মেলন ২৭ আগস্ট কলকাতায় আরও ২০০ হোটেল বন্ধের নোটিশ রুহামা ফাউন্ডেশনের উদ্যোগে জাতীয় সীরাত কনফারেন্স আগামীকাল ‘সিরাতুন্নবীর আলোকে দেশ পরিচালনা করলেই জুলাইয়ের প্রত্যাশা পূরণ হবে’ সামাজিক মাধ্যমে অপপ্রচার ঠেকাতে কঠোর মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর ‘মহানবীর (সা.) আদর্শে ন্যায়ভিত্তিক সমাজ-রাষ্ট্র গড়ে তোলার অঙ্গীকার করি’ বিরিশিরিতে আঞ্চলিক কনফারেন্স আগমী শনিবার ‘পরিচ্ছন্নতায় গাফিলতি হলে কঠোর ব্যবস্থা, কোনো অজুহাত চলবে না’  ২১০ মাদরাসা পরিচালককে নিয়ে আস-সুন্নাহর প্রশিক্ষণ সম্পন্ন মহানবী (সা.)-এর আদর্শে ন্যায় ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠার আহ্বান প্রধানমন্ত্রীর

৪০ দিন জামাতে নামাজ পড়ে সাইকেল পেল ৩৭ শিশু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

নরসিংদীর মনোহরদীতে টানা ৪০ দিন মসজিদে গিয়ে জামাতে ফজরের নামাজ আদায় করায় ৩৭ শিশু-কিশোরকে বাইসাইকেল উপহার দেওয়া হয়েছে।

শনিবার (৬ ডিসেম্বর) বিকেলে উপজেলার শুকুন্দী ইউনিয়নের সাভারদিয়া ঈদগাহ মাঠে আল-ইহদা ফাউন্ডেশনের উদ্যোগে শিশু-কিশোরদের হাতে এসব সাইকেল উপহার হিসেবে তুলে দেওয়া হয়।

ফাউন্ডেশনের সভাপতি ও শিবপুর উপজেলা মডেল মসজিদের ইমাম মো. শফিকুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. প্রকৌশলী মো. কবির হোসেনের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মনোহরদী উপজেলা সহকারী সমাজসেবা কর্মকর্তা আবু সুফিয়ান সজিব।

এসময় আরও উপস্থিত ছিলেন, শুকুন্দী নাজিম উদ্দীন উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুর রউফ, দশদোনা ইসলামীয়া ফাজিল মাদরাসার শিক্ষক মো. সাইফুল ইসলাম, মনোহরদী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মুহা. ইসমাইল হোসাইন খান, মাওলানা বাকি বিল্লাহ, মুফতি সাখাওয়াত হোসেন, মো. মোবারক হোসেন, নাদিম মিয়া, মো. নূরুল হক, আফসার হোসেন প্রমুখ।

পুরস্কারপ্রাপ্ত কিশোর মো. নিরব বলেন, এ প্রতিযোগিতা আমাদেরকে নিয়মিত জামাতে নামাজ পড়ার অনুপ্রেরণা আরও বাড়িয়ে দিয়েছে।

ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক প্রকৌশলী মো. কবির হোসেন জানান, আমাদের দেশের শিশু কিশোররা বিপথে চলে যায়। তাদের নামাজ আদায়ে উৎসাহিত করতে এ ধরনের পুরস্কারের ঘোষণা দেওয়া হয়েছিল। তাদের দেখে অন্যরাও উৎসাহিত হবে আশা করি।

এনএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ