মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দিন শেষ হয়ে এলে  এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান

‘সুন্দর সমাজ গড়তে ইসলামি শিক্ষার বিকল্প নেই’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মো শামসুল আলম বলেছেন, দেশ ও সুন্দর সমাজ গড়তে ইসলামি শিক্ষার বিকল্প নেই। আর মাদরাসা শিক্ষকদের শুধু শিক্ষা দেওয়া ও বেতন নেওয়া কাজ নয়, সমাজ সংস্কারে তাদের ভূমিকা রাখতে হবে।

রোববার (১৬ নভেম্বর) দুপুরে জয়পুরহাটের হানাইল নোমানিয়া কামিল মাদরাসার হলরুমে সমাজ সংস্কারে মাদরাসা শিক্ষার প্রয়োজনীয়তা ও গুরুত্ব শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ড. মো শামসুল আলম বলেন, মাদরাসার শিক্ষার্থীরা দেশের উন্নয়ন অগ্রযাত্রায় ভূমিকা রাখছে। ব্রিটিশ বিরোধী আন্দোলনেও মাদরাসা ছাত্রদের ভূমিকা ছিল। অথচ বিগত ১৬ বছর মাদরাসা শিক্ষার কোনো উন্নয়ন হয়নি। আমাদের ভালো মানুষ হিসেবে গড়ে তুলতে হলে ইসলামি শিক্ষাকে গুরুত্ব দিতে হবে। ইসলামি শিক্ষাই দেশ ও মানুষের ভাগ্য বদলে দেবে।

মাদরাসার অধ্যক্ষ মুহাম্মদ আব্দুল হাকিমের সভাপতিত্বে এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, জেলা জামায়াতের আমির ফজলুর রহমান সাঈদ, জেলা সেক্রেটারি গোলাম কিবরিয়া মন্ডল ও মাদরাসার উপাধ্যক্ষ রেজাউল কাদির।

এনএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ