মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দিন শেষ হয়ে এলে  এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান

মিসরে ১ হাজার ৩০ জন হাফেজকে সংবর্ধনা

এম. মোশাররফ হোসাইন
এম. মোশাররফ হোসাইন
শেয়ার

মিসরের এক অনন্য আয়োজনে ১ হাজার ৩০ জন কোরআনের হাফেজকে সম্মান জানানো হয়েছে।দেশটির গিজা প্রদেশের আস-সাফ শহরে কেন্দ্রীয় ইসলামিক কমপ্লেক্সে অনুষ্ঠিত এ ব্যতিক্রমী অনুষ্ঠানে হাফেজদের জন্য তৈরি করা হয় একটি ‘মর্যাদার করিডর। যেখানে দাঁড়িয়ে শত শত মানুষ তাদের করতালি ও দোয়ার মাধ্যমে বরণ করে নেন।

উৎসবমুখর এ আয়োজন ঘিরে পুরো এলাকা ভরে ওঠে ধর্মীয় আবেগ ও উৎসবের আমেজে। হাজারো শিক্ষার্থী ও তাদের পরিবারের সদস্যদের অংশগ্রহণে অনুষ্ঠানটি পরিণত হয় কোরআনি ভালোবাসা ও গর্বের মহামিলনে।

গিজার আল-গামাজা আল-কুবরা গ্রামে আয়োজিত এই সম্মাননা অনুষ্ঠানে অংশ নেন আল-আজহার বিশ্ববিদ্যালয়ের শীর্ষ আলেম ও স্থানীয় প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা। এতে হাফেজদের বুকে জড়িয়ে ধরে অভিভাবকেরা অশ্রুসিক্ত চোখে নিজেদের অনুভূতি ও আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

অনুষ্ঠানে অংশগ্রহণকারী মায়েরা মাথায় বিশেষ ধরনের মুকুট পরেন, যেখানে লেখা ছিল “الألفية الأولى” বা ‘প্রথম হাজার হাফেজ’। যা এই ঐতিহাসিক সংখ্যাকে স্মরণীয় করে রাখে।

স্থানীয়রা বলেন, এই আয়োজনে ধর্মীয় শিক্ষার মধ্য দিয়ে সামাজিক সম্মানের বন্ধন মিলেমিশে একাকার হয়েছে। এমন আয়োজনশুধু কোরআন হাফেজদের সম্মান নয় বরং পুরো সমাজের জন্য প্রেরণার ইতিহাস হয়ে থাকবে।

এমএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ