মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬ ।। ১০ ভাদ্র ১৪৩৩ ।। ১২ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
বিভেদ, প্রতিহিংসা ও প্রতিশোধ কোনো জাতিকে শক্তিশালী করে না: রাষ্ট্রপতি সিলেটে হাম উপসর্গে এক শিশুর মৃত্যু বরুড়ায় আহলে সুন্নাত ওয়াল জামাত পরিষদের উদ্যোগে সিরাত সম্মেলন ২৭ আগস্ট কলকাতায় আরও ২০০ হোটেল বন্ধের নোটিশ রুহামা ফাউন্ডেশনের উদ্যোগে জাতীয় সীরাত কনফারেন্স আগামীকাল ‘সিরাতুন্নবীর আলোকে দেশ পরিচালনা করলেই জুলাইয়ের প্রত্যাশা পূরণ হবে’ সামাজিক মাধ্যমে অপপ্রচার ঠেকাতে কঠোর মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর ‘মহানবীর (সা.) আদর্শে ন্যায়ভিত্তিক সমাজ-রাষ্ট্র গড়ে তোলার অঙ্গীকার করি’ বিরিশিরিতে আঞ্চলিক কনফারেন্স আগমী শনিবার ‘পরিচ্ছন্নতায় গাফিলতি হলে কঠোর ব্যবস্থা, কোনো অজুহাত চলবে না’ 

যে ৪ আলামত থাকলেই বুঝবেন আল্লাহ আপনাকে অনেক ভালোবাসেন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

প্রতিটি  মুমিন মুসলমানের একমাত্র আশা   আল্লাহর ভালোবাসা অর্জন করা। কারণ আল্লাহর ভালোবাসা ছাড়া পরকালীন জীবনে সফলতা অসম্ভব।

ইবাদত ও দোয়া ইমান আমলের  মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জন চেষ্টা করে। কিন্তু কিছু নির্দিষ্ট লক্ষণ আছে, যেগুলোর মাধ্যমে একজন মুমিন বুঝতে পারেন, আল্লাহ তাকে ভালোবাসেন।

চলুন তাহলে জেনে নিই, সেই ৪টি আলামত কী কী—

১. মানুষ তাকে ভালোবাসবে

রাসুলুল্লাহ (সা.) বলেছেন, ‘যখন আল্লাহ তায়ালা কোনো বান্দাকে ভালোবাসেন, তখন জিব্রাইলকে (আ.) ডেকে বলেন, আমি অমুক ব্যক্তিকে ভালোবাসি, তুমিও তাকে ভালোবাসো। রাবি বলেন, অতঃপর জিব্রাইল (আ.)-ও তাকে ভালোবাসতে থাকেন এবং আকাশে ঘোষণা করে দেন, আল্লাহ তায়ালা অমুক ব্যক্তিকে ভালোবাসেন, তোমরাও তাকে ভালোবাসো। তখন আকাশের অধিবাসীরাও তাকে ভালোবাসতে শুরু করেন। অতঃপর সেই বান্দার জন্য জমিনেও স্বীকৃতি স্থাপন করা হয়।

২. দুনিয়ামুখিতা থাকবে না

আল্লাহ যাকে ভালোবাসেন, তার মধ্যে পদ-পদবি, অর্থ-সম্পদ, প্রভাব-প্রতিপত্তি—এসব দুনিয়াবি কোনোকিছুতে তার আকর্ষণ থাকবে না। আল্লাহ তায়ালা কিছু বান্দাকে ভালোবেসে এসব থেকে দূরে সরিয়ে রাখেন। চাইলেও তাঁকে এসবকিছু দেওয়া হয় না। মূলত আল্লাহ তায়ালা সেই বান্দাকে পরিকল্পিতভাবে দুনিয়াবি ফায়দা থেকে সরিয়ে রাখেন।

৩. বিপদ-আপদ লেগে থাকবে

বিপদে মুসিবতে সন্তুষ্টচিত্তে থাকেন এমন বান্দাকে আল্লাহ তায়ালা ভালোবাসেন। ইবরাহিম (আ.)-এর অনেক পরীক্ষা নিয়েছেন মহান আল্লাহ। কোরআনের কোথাও বলা হয়নি, আল্লাহ তায়ালা ফেরাউন কিংবা নমরুদের পরীক্ষা নিয়েছেন। বরং তিনি তাঁর ভালোবাসার বান্দাদের পরীক্ষা নিয়ে থাকেন। তাই বহু ঈমানদারের জীবনে দেখবেন দুঃখ-কষ্ট ও বিপদাপদ লেগেই থাকে। এর কারণ ব্যাখ্যা করে রাসুল (সা.) বলেন, মুমিনের জন্য দুনিয়া কারাগার সদৃশ ও কাফিরের জন্য জান্নাতসদৃশ। (মুসলিম : ২৯৫৬)

৪. দ্বীনি জ্ঞানের অধিকারী এবং নেক আমল করার অবারিত সুযোগ

আল্লাহ তায়ালার ভালোবাসার বান্দার সবচেয়ে গুরুত্বপূর্ণ আলামত হলো, আল্লাহ তাকে দ্বীনের বুঝ দান করবেন এবং সে অনুযায়ী বেশি বেশি নেক আমল করার সুযোগ দান করবেন। রাসুলুল্লাহ (সা.) বলেছেন,‘আল্লাহ তায়ালা যার কল্যাণ চান, তাকে দ্বীনের প্রজ্ঞা দান করেন। আল্লাহই দানকারী আর আমি বণ্টনকারী।’ (বোখারি : ৭১, মুসলিম : ১০৩৭)

এনএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ