মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬ ।। ৯ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৪ জমাদিউস সানি ১৪৪৮


৩০০ খাতে স্বয়ংসম্পূর্ণতা অর্জনের দাবি আফগানিস্তানের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক

আফগানিস্তান ৩০০টি খাতে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করেছে এবং দেশটির জাতীয় বাজেট এখন সম্পূর্ণ অভ্যন্তরীণ আয় থেকে পরিচালিত হচ্ছে বলে দাবি করেছেন তালেবান সরকারের মুখপাত্র জবিহুল্লাহ মুজাহিদ। তিনি বলেন, আগের সরকারের আমলে জাতীয় বাজেটের ৭০ শতাংশই আসত বিদেশি সহায়তা থেকে। বর্তমানে সেই নির্ভরতা কাটিয়ে নিজস্ব আয়ে বাজেটের ব্যয় নির্বাহ করছে দেশটি।

সম্প্রতি পাকতিয়া প্রদেশে এক কবিতা আসরে বক্তব্য দিতে গিয়ে এসব কথা বলেন তিনি।

জবিহুল্লাহ মুজাহিদ বলেন, ইসলামি ইমারাত ক্ষমতায় আসার পর হেরাত প্রদেশে ১ হাজার ৫০০টি কারখানা উৎপাদন কার্যক্রম শুরু করেছে। একই সময়ে দেশটির রপ্তানি আয়ও ৭ শতাংশ বেড়েছে।

তিনি আরও জানান, সরকার দরিদ্র, বিধবা, এতিম, মাদকাসক্ত ও ভিক্ষুকদের মধ্যে ১২ দশমিক ৫ বিলিয়ন আফগানি নগদ সহায়তা বিতরণ করছে।

আফগানিস্তানের অর্থনৈতিক উন্নয়নে কয়েকটি বড় অবকাঠামো ও খনিজ প্রকল্পের গুরুত্ব তুলে ধরে তালেবান সরকারের মুখপাত্র বলেন, ওয়াখান সড়ক, কুশ তেপা খাল, তাপি গ্যাস পাইপলাইন প্রকল্প এবং খনিজ সম্পদ উন্নয়ন কার্যক্রম দেশটির অর্থনীতিকে এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

তার দাবি, এসব উদ্যোগের মাধ্যমে আফগানিস্তান অর্থনৈতিক স্বনির্ভরতার পথে এগিয়ে যাচ্ছে এবং বিদেশি সহায়তার ওপর নির্ভরতা কমিয়ে নিজস্ব সম্পদ ও আয়ের ওপর ভিত্তি করে অর্থনীতি পরিচালনার সক্ষমতা অর্জন করছে।

সূত্র: মিল্লাত টাইমস উর্দু

আইও/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ