সোমবার, ২৩ নভেম্বর ২০২৬ ।। ৮ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৩ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
ফারেগিনে মুখরিত ধুপখোলা মাঠ, ফরিদাবাদের ৭০ সালা মহাসম্মেলন শুরু আল্লামা নূর হোসাইন কাসেমী রহ.-এর জীবন ও কর্ম নিয়ে আলোচনা সভা টানা চতুর্থ বছর হজে যেতে পারছেন না ১০ হাজার গাজাবাসী আজ রাত ৮টায় ভিডিও কনফারেন্সে হাদিসের সবক পড়াবেন মুফতি তাকী উসমানী প্রতিটি মাদরাসার অধীনে স্কুল-কলেজ প্রতিষ্ঠার পরামর্শ মাওলানা হানিফ জালান্ধরির পুনর্নিরীক্ষণে মাদরাসা বোর্ডে জিপিএ-৫ পেলেন আরও ১৭১ শিক্ষার্থী ভালোবাসার প্রোজ্জ্বল আলোয় জামিয়া ফরিদাবাদ ‘তরুণদের মেধা ও নৈতিক নেতৃত্বেই গড়ে উঠবে বৈষম্যহীন বাংলাদেশ’ হজের টিকা নেওয়ার আগে সাত ধরনের স্বাস্থ্য পরীক্ষা বাধ্যতামূলক কেরানীগঞ্জে দুই শতাধিক শীতার্ত পরিবারকে কম্বল দিল ইসলামী আন্দোলন

আল্লামা নূর হোসাইন কাসেমী রহ.-এর জীবন ও কর্ম নিয়ে আলোচনা সভা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক

দেশের ঐতিহ্যবাহী দীনি শিক্ষাপ্রতিষ্ঠান জামিয়া মাদানিয়া বারিধারায় হেফাজতে ইসলাম ও জমিয়তে উলামায়ে ইসলামের সাবেক মহাসচিব আল্লামা নূর হোসাইন কাসেমী (রহ.)-এর জীবন ও কর্ম শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৩ নভেম্বর) ছাত্র জমিয়ত বাংলাদেশ, বারিধারা ক্যাম্পাস শাখার উদ্যোগে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন শাখার সভাপতি মাওলানা জয়নুল আবেদীন। সঞ্চালনা করেন শাখার সেক্রেটারি মুহা. নাঈমুল ইসলাম।

আলোচনা সভায় আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দারুল উলূম দেওবন্দের মজলিসে শূরা সদস্য মাওলানা মাহমুদ হাসান রাজস্থানী, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সহসভাপতি ও খতীবে বাঙাল আল্লামা জুনায়েদ আল হাবিব, জামিয়া মাদানিয়া বারিধারার মুহতামিম ও শায়খুল হাদিস এবং জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের যুগ্ম মহাসচিব মুফতি মনির হোসাইন কাসেমী, জামিয়ার নাজিমে তালীমাত মাওলানা হেদায়াতুল্লাহ কাসেমী, কে জে আর সি-এর কান্ট্রি ডিরেক্টর মাওলানা ড. জহিরুল ইসলাম, হেফাজতে ইসলাম বাংলাদেশের যুগ্ম মহাসচিব মাওলানা আজিজুল হক ইসলামাবাদী, জামিয়ার নায়েবে মুহতামিম মাওলানা মাসউদ আহমদ, মুঈনে মুহতামিম মুফতি জাবের কাসেমী, জামিয়া আশরাফিয়া বারিধারার নায়েবে মুহতামিম ও শায়খুল হাদিস মুফতি বশীর আহমদ, প্রবাসী বাঙালি আলেম মাওলানা নূরুল ইসলাম, বারিধারা জামিয়ার শায়খুল হাদিস মাওলানা মুফতি আবূ মূসা কাসেমী, হেফাজতে ইসলাম পল্টন জোনের সভাপতি মাওলানা সালাহউদ্দিন আহমেদ, জামিয়ার মুহাদ্দিস মুফতি জাকির হোসাইন কাসেমী, মাওলানা আবূ সালেহ, মুফতি আল আমীন কাসেমী ও মাওলানা হোসাইন আহমদ। এ ছাড়া জামিয়ার শিক্ষক ও শিক্ষার্থীরা এতে অংশ নেন।

আলোচনায় বক্তারা বলেন, আল্লামা নূর হোসাইন কাসেমী (রহ.) ছিলেন তাদের রাহবার। তার দিকনির্দেশনায় তারা আলোর পথ খুঁজে পেতেন। তিনি আজ তাদের মাঝে নেই, তবে তার চিন্তা-চেতনা ও আদর্শ এখনো পথচলার প্রেরণা। তার আদর্শ ধারণ করে প্রত্যেকে একেকজন কাসেমী হিসেবে গড়ে ওঠার প্রত্যয় ব্যক্ত করেন বক্তারা।

এসএইচ/  


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ