নিজস্ব প্রতিবেদক
প্রায় ১৫ বছর পর বাংলাদেশ সফরে আসার কথা থাকলেও শেষ মুহূর্তে সফর স্থগিত হওয়ায় সরাসরি উপস্থিত থাকতে পারছেন না পাকিস্তানের প্রখ্যাত আলেম শাইখুল ইসলাম মুফতি মুহাম্মদ তাকী উসমানী। তবে ঢাকার জামিয়া আরাবিয়া ইমদাদুল উলুম ফরিদাবাদের ৭০ বছর পূর্তি মহাসম্মেলনে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হয়ে হাদিসের সবক পড়াবেন তিনি।
সোমবার (২৩ নভেম্বর) রাত ৮টায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে তার এ দরস অনুষ্ঠিত হবে।
মাদরাসা সূত্রে জানা গেছে, সরকারি অনুমতি না পাওয়ায় মুফতি তাকী উসমানীর বাংলাদেশ সফর শেষ মুহূর্তে স্থগিত করা হয়েছে। তবে সফর স্থগিত হলেও সম্মেলনে তার অংশগ্রহণ নিশ্চিত করতে ভিডিও কনফারেন্সের ব্যবস্থা করেছেন আয়োজকরা।
আজ থেকে শুরু হওয়া ৭০ বছর পূর্তি মহাসম্মেলনে দেশ-বিদেশের বিশিষ্ট আলেম, শিক্ষাবিদ ও মাদরাসার ফুজালা অংশ নিচ্ছেন। মুফতি তাকী উসমানীর অনলাইন অংশগ্রহণ সম্মেলনে বিশেষ গুরুত্ব বহন করবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।
এসএইচ/