আন্তর্জাতিক ডেস্ক
উত্তর আফ্রিকার দেশ লিবিয়ার পূর্বাঞ্চলীয় উপকূলে একটি রুশ জাহাজ লক্ষ্য করে সামুদ্রিক ড্রোন হামলার ঘটনা ঘটেছে। এতে বিস্ফোরণ ঘটে জাহাজটিতে আগুন ধরে গেছে এবং বেশ কয়েকজন লিবীয় ও রুশ নাগরিক নিহত হয়েছেন। তবে নিহতের সঠিক সংখ্যা সম্পর্কে এখনও নিশ্চিত হওয়া যায়নি।
গতকাল রোববার ভোরের দিকে ঘটেছে এ হামলা। জাহাজটি বেনগাজির বেসামরিক সমুদ্রবন্দরে, একটি নৌঘাঁটির কাছাকাছি নোঙর করা ছিল।
বেনগাজির বন্দরসূত্রে জানা গেছে, ওই জাহাজটিতে অস্ত্র, গোলাবারুদ ও ড্রোন বহন করা হচ্ছিল। স্থানীয় বাসিন্দাদের বরাত সূত্রগুলো আরও জানায়, সামুদ্রিক ড্রোনের পাশপাশি অন্তত ৩টি বিস্ফোরকবাহী উà§