শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬ ।। ১১ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৭ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বাংলাদেশ-পাকিস্তান-ভারতের কওমি বোর্ডগুলোকে ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে আসার আহ্বান হানিফ জালন্ধরীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৫ ইউনিট বাংলাদেশ আক্রান্ত হলে ভারতও নিরাপদ থাকবে না: হেফাজতে ইসলাম এমপিওভুক্ত শিক্ষকরা কোচিং সেন্টারে পড়াতে পারবেন না: শিক্ষামন্ত্রী ইসলামী আন্দোলনের শীর্ষ নেতাদের নিয়ে বক্তব্য, ফাহিম ফারুকীর বিরুদ্ধে মামলা শনিবারের মধ্যে সব কারখানা চালু হবে, প্রত্যাশা শ্রমমন্ত্রীর  বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির কেন্দ্রীয় কমিটির শপথ গ্রহণ আল্লামা শাহ নূরুল ইসলাম আদীব গুরুতর অসুস্থ, দেশবাসীর কাছে দোয়া কামনা জামিয়া আশরাফিয়ার ইসলাহি মাহফিল ও ফুযালা সম্মেলন ১০ ডিসেম্বর গাজীপুরে ইসলামী মহাসম্মেলনে অংশ নেবেন দেশ-বিদেশের উলামায়ে কেরাম

হরমুজ প্রণালিতে মাইনের আঘাতে ট্যাংকারে বিস্ফোরণ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক

ইরানের গুরত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালিতে মাইনের সঙ্গে ধাক্কা লেগে দুটি তেলবাহী ট্যাংকারে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। 

সোমবার (১৬ নভেম্বর) এ তথ্য জানিয়েছে ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড। তারা বলেছে, রোববার এবং সোমবার মিলিয়ে মোট ছয়টি ট্যাংকারে মাইনের আঘাতে আগুন লেগেছে। 

গত দুই সপ্তাহ ধরে হরমুজে প্রায় প্রতিদিনই তেলবাহী ট্যাংকার দুর্ঘটনার শিকার হচ্ছে। তবে যুক্তরাষ্ট্র ও আরব দেশগুলোর দাবি, বিপ্লবী গার্ড এসব ট্যাংকারে সরাসরি হামলা চালাচ্ছে।

গত ২৮ ফেব্রুয়ারি ইরানে যৌথ হামলা চালায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। এরপর ওইদিনই হরমুজ বন্ধ করে দেয় বিপ্লবী গার্ড।

আগে সেখান দিয়ে অবাধে তেল ও পণ্যবাহী জাহাজ চলাচল করলেও এখন সেটি আর হচ্ছে না। এর বদলে যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর কড়া পাহাড়ায় তেল নিয়ে হরমুজ পাড়ি দিচ্ছে জাহাজগুলো। সেগুলো আবার প্রায়ই ইরানিদের হামলার শিকার হচ্ছে।

হরমুজ খোলার জন্য ইরান এখন বিভিন্ন শর্ত দিচ্ছে। তারা বলছে, হরমুজকে আগের অবস্থায় ফেরাতে হলে ইরানের জব্দকৃত অর্থ ছাড়তে হবে। 

তাদের ওপর আরোপিত তেল নিষেধাজ্ঞা তুলে নিতে হবে এবং অবাধে ইরানি তেল আন্তর্জাতিক বাজারে যেতে দিতে হবে।

এমন অবস্থায় ইরানে যুক্তরাষ্ট্রের ওপর নতুন করে হামলার শঙ্কা তৈরি হয়েছে। তবে ইরান পাল্টা হুমকি দিয়ে বলেছে, যদি আবারও তাদের ওপর হামলা হয়, তাহলে আর সহসাই যুদ্ধবিরতি হবে না। ইরান যতদিন মনে করবে যুদ্ধ চালিয়ে নিতে হবে, ততদিনই যুদ্ধ চলবে।

সূত্র: রয়টার্স

আইও/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ