আন্তর্জাতিক ডেস্ক
ফজরের নামাজের পর নতুন সকালের আলোয় এক অপূর্ব প্রশান্তির আবহ বিরাজ করছে মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর স্মৃতিবিজড়িত পবিত্র নগরী মদিনায়। পবিত্র রওজা মোবারক ও মসজিদে নববির মনোমুগ্ধকর দৃশ্য যেন দর্শনার্থী ও মুসল্লিদের হৃদয়ে ছড়িয়ে দিচ্ছে অন্য রকম প্রশান্তি।
প্রতিদিনের মতো আরেকটি নতুন সকাল শুরু হয়েছে নবীজির শহরে। ফজরের নামাজ আদায় করে মুসল্লিরা মসজিদে নববিতে অবস্থান করছেন। কেউ ইবাদত-বন্দেগিতে মগ্ন, কেউ পবিত্র রওজা মোবারকের সৌন্দর্য অবলোকন করছেন।