শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬ ।। ১১ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৭ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বাংলাদেশ-পাকিস্তান-ভারতের কওমি বোর্ডগুলোকে ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে আসার আহ্বান হানিফ জালন্ধরীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৫ ইউনিট বাংলাদেশ আক্রান্ত হলে ভারতও নিরাপদ থাকবে না: হেফাজতে ইসলাম এমপিওভুক্ত শিক্ষকরা কোচিং সেন্টারে পড়াতে পারবেন না: শিক্ষামন্ত্রী ইসলামী আন্দোলনের শীর্ষ নেতাদের নিয়ে বক্তব্য, ফাহিম ফারুকীর বিরুদ্ধে মামলা শনিবারের মধ্যে সব কারখানা চালু হবে, প্রত্যাশা শ্রমমন্ত্রীর  বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির কেন্দ্রীয় কমিটির শপথ গ্রহণ আল্লামা শাহ নূরুল ইসলাম আদীব গুরুতর অসুস্থ, দেশবাসীর কাছে দোয়া কামনা জামিয়া আশরাফিয়ার ইসলাহি মাহফিল ও ফুযালা সম্মেলন ১০ ডিসেম্বর গাজীপুরে ইসলামী মহাসম্মেলনে অংশ নেবেন দেশ-বিদেশের উলামায়ে কেরাম

মক্কার দিকে ড্রোন হামলার চেষ্টা 

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক 

সৌদি আরবের পবিত্র মক্কা অভিমুখে দুটি ড্রোন নিক্ষেপ করা হয়েছে। ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হুথিদের বিরুদ্ধে লড়াইরত সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট দাবি করেছে, ড্রোন দুটি ভূপাতিত করা হয়েছে। 

রোববার (১৫ নভেম্বর) কাতারভিত্তিক সম্প্রচারমাধ্যম আল জাজিরা এ তথ্য জানিয়েছে।

জোটের মুখপাত্র মেজর জেনারেল তুর্কি আল-মালিকি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে ড্রোন দুটি ধ্বংসের কথা জানান। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেছে কি না বা কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, সে বিষয়ে বিস্তারিত কিছু জানাননি তিনি।

এ বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি হুথিরা। এর আগে মক্কা অঞ্চলকে লক্ষ্য করে হামলা চালানোর অভিযোগ অস্বীকার করেছে গোষ্ঠীটি।

গত কয়েক দিনে ইরান-সমর্থিত হুথিদের ছোড়া ড্রোন ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা প্রতিহত করার ঘটনা বেড়েছে সৌদি আরবে। এসব হামলার লক্ষ্যবস্তু ছিল দেশটির বিভিন্ন এলাকা। 

এসএইচ/ 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ