বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬ ।। ২৭ কার্তিক ১৪৩৩ ।। ২ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে জরুরি নির্দেশনা জারি  মুফতি তাকী ওসমানীর উপস্থিতিতে বেফাকের উলামা সম্মেলন, উদ্বোধন করবেন ভবন গাজার নাসের হাসপাতালে ইসরায়েলি হামলায় নিহত ৬ আল জামিয়াতুল ইমদাদিয়ার সিরাত মাহফিল শুরু কাল, বয়ান করবেন যাঁরা জলবায়ু ঝুঁকিতে থাকা দেশের ঋণ নয়, অনুদান প্রয়োজন: প্রধানমন্ত্রী ‘আয়াতুল কুরসি’ খোদাই করা গয়না পরায় আইনি নোটিশ পেলেন বলিউড অভিনেত্রী রাজনীতি ঠিক হলেই দেশ ঠিক হয়ে যাবে: স্পিকার যাত্রাবাড়ী মাদরাসায় বুখারী দরস দেবেন মুফতি তাকী উসমানী, চলছে প্রস্তুতি খাগড়াছড়িতে খতমে নবুওয়াত সংরক্ষণ কমিটির পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত অনুতাপে ভরা অন্তর

গাজার নাসের হাসপাতালে ইসরায়েলি হামলায় নিহত ৬

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

গাজার দক্ষিণাঞ্চলের সবচেয়ে বড় হাসপাতাল নাসেরে ইসরায়েলি বিমান হামলায় অন্তত ছয়জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অনেকে। 

হামাস পরিচালিত স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে। প্রত্যক্ষদর্শীরা বিবিসিকে জানান, গতকাল রাতে ইসরায়েলি যুদ্ধবিমান থেকে ছোড়া ক্ষেপণাস্ত্র হাসপাতালের একটি ভবনে আঘাত হানে। ওই ভবনে অস্ত্রোপচার বিভাগ ও নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ) ছিল।
স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, নিহতদের মধ্যে চিকিৎসাকর্মী, রোগী ও তাদের স্বজন রয়েছেন।

তারা এ হামলার নিন্দা জানিয়েছে। তবে ইসরায়েলি সামরিক বাহিনীর দাবি, হামাসের এক শীর্ষ নেতা ও সশস্ত্র শাখার সদস্যদের লক্ষ্য করে এ হামলা চালানো হয়েছে। তারা হাসপাতালটিকে সামরিক কর্মকাণ্ডের কেন্দ্র হিসেবে ব্যবহার করছিল। হামাস এ বিষয়ে সরাসরি মন্তব্য না করলেও ইসরায়েলের বিরুদ্ধে রোগী ও চিকিৎসাকর্মীদের হত্যার অভিযোগ তুলেছে।

আন্তর্জাতিক আইন অনুযায়ী, হাসপাতাল বিশেষ সুরক্ষার আওতাভুক্ত। তবে ইসরায়েলের অভিযোগ, হামাস হাসপাতালসহ বেসামরিক স্থাপনা ব্যবহার করে সামরিক কার্যক্রম চালায়। হামাস বরাবরই এ অভিযোগ অস্বীকার করে আসছে।

ইসরায়েল বিবিসিসহ আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলোকে গাজায় প্রবেশের অনুমতি দেয় না। ফলে সেখানে কী ঘটছে, তা স্বাধীনভাবে যাচাই করা কঠিন হয়ে পড়েছে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে সিভিল ডিফেন্সের এক প্যারামেডিক জানান, বৃহস্পতিবার ভোরে হামলার পর তিনি ঘটনাস্থলে পৌঁছান। তার ভাষ্য অনুযায়ী, একটি ক্ষেপণাস্ত্র পাঁচতলা ভবনটির ভেতরে ঢুকে সার্জিক্যাল বিভাগের একটি কক্ষে আঘাত হানে।

হামাস-পরিচালিত স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীন সিভিল ডিফেন্সের এক মুখপাত্র প্রথমে জানান, হামলায় পাঁচজন নিহত ও ২০ জন আহত হয়েছেন। হামলার পর বিভিন্ন কর্মীর প্রকাশ করা ভিডিওতে ভবনটির ভেতরে ঘন ধোঁয়া এবং দ্বিতীয় তলায় ব্যাপক ধ্বংসযজ্ঞের চিত্র দেখা যায়। বিস্ফোরণে চিকিৎসা সরঞ্জাম ও বিছানাপত্র ছড়িয়ে-ছিটিয়ে পড়ে।

স্থানীয় কর্মীদের দাবি, হামাসের একজন উচ্চপদস্থ নিরাপত্তা কর্মকর্তা ভবনটিতে লুকিয়ে ছিলেন এবং তিনিই হামলার লক্ষ্যবস্তু হয়ে থাকতে পারেন। হামলার পর সাংবাদিকদের নাসের হাসপাতালের পরিচালক জানান, ভবনটির ওপর থেকে সরাসরি ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে। এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

এর আগে ২০২৫ সালের আগস্টে নাসের হাসপাতালে ইসরায়েলের জোড়া হামলায় সাংবাদিক ও স্বাস্থ্যকর্মীসহ অন্তত ২০ জন নিহত হন। গত বছরের অক্টোবরে যুদ্ধবিরতি চুক্তি হলেও গাজায় ইসরায়েলি হামলা অব্যাহত রয়েছে। ইসরায়েল বিবিসিসহ আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলোকে গাজায় প্রবেশের অনুমতি দেয় না। ফলে সেখানে কী ঘটছে, তা স্বাধীনভাবে যাচাই করা কঠিন হয়ে পড়েছে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত একটি ভিডিওতে সিভিল ডিফেন্সের এক প্যারামেডিক জানান, বৃহস্পতিবার ভোরে হামলার পর তিনি ঘটনাস্থলে পৌঁছান। তার ভাষ্য অনুযায়ী, একটি ক্ষেপণাস্ত্র পাঁচতলা ভবনটির ভেতরে ঢুকে সার্জিক্যাল বিভাগের একটি কক্ষে আঘাত হানে।

হামাস-নিয়ন্ত্রিত স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীন সিভিল ডিফেন্সের এক মুখপাত্র প্রথমে জানান, হামলায় পাঁচজন নিহত এবং ২০ জন আহত হয়েছেন। হাসপাতালের কর্মীদের প্রকাশ করা বিভিন্ন ভিডিওতে ভবনটির ভেতরে ঘন ধোঁয়া ও দ্বিতীয় তলায় ব্যাপক ধ্বংসযজ্ঞের চিত্র দেখা যায়। বিস্ফোরণের আঘাতে চিকিৎসা সরঞ্জাম ও বিছানাপত্র ছড়িয়ে-ছিটিয়ে পড়ে।

স্থানীয় কর্মীদের দাবি, হামাসের একজন উচ্চপদস্থ নিরাপত্তা কর্মকর্তা ভবনটির ভেতরে লুকিয়ে ছিলেন। তাকে লক্ষ্য করেই হামলাটি চালানো হয়ে থাকতে পারে।

হামলার পর সাংবাদিকদের সঙ্গে কথা বলেন নাসের হাসপাতালের পরিচালক। তিনি জানান, ভবনটির ওপর সরাসরি ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এর আগে ২০২৫ সালের আগস্টে নাসের হাসপাতালে ইসরায়েলের জোড়া হামলায় সাংবাদিক ও স্বাস্থ্যকর্মীসহ অন্তত ২০ জন নিহত হয়েছিলেন।

উল্লেখ্য, গত বছরের অক্টোবরে যুদ্ধবিরতি চুক্তি হওয়ার পরও গাজায় ইসরায়েলি হামলা অব্যাহত রয়েছে।

এসএইচ/ 

 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ