আওয়ার ইসলাম ডেস্ক
বলিউড অভিনেত্রী কারিনা কাপুরকে আইনি নোটিশ পাঠানো হয়েছে। ভোপালের নবাব পরিবারের ঐতিহাসিক একটি পান্নার হার পরা নিয়ে আপত্তি জানিয়েছেন সামাজিক অধিকারকর্মী আব্বাস হাফিজ ও মুসলিম সম্প্রদায়ের কয়েকজন সদস্য। তাদের আপত্তির কারণ, হারটিতে পবিত্র কোরআনের আয়াত ‘আয়াতুল কুরসি’ খোদাই করা রয়েছে।
সম্প্রতি দীপাবলি উপলক্ষে নিজের সাজে ঐতিহ্যবাহী পোশাক ও গয়না বেছে নেন কারিনা। ডিজাইনার পুনিত বালানার তৈরি বেইজ রঙের কাফতানের সঙ্গে মাথায় পরেছিলেন একই রঙের পাগড়ি। পাগড়িতে ছিল ঝলমলে একটি কলগি, যা বিয়ের দিন পরেছিলেন তার স্বামী অভিনেতা সাইফ আলী খান।