শনিবার, ০৭ নভেম্বর ২০২৬ ।। ২২ কার্তিক ১৪৩৩ ।। ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৮


চলতি মাসে বাংলাদেশে আসছেন উপমহাদেশের প্রখ্যাত তিন আলেম

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: ফাইল ছবি

বিশেষ প্রতিনিধি

চলতি নভেম্বর মাসে বাংলাদেশ সফরে আসছেন উপমহাদেশের তিন প্রখ্যাত আলেম ও ইসলামি চিন্তাবিদ। তাদের মধ্যে রয়েছেন পাকিস্তানের মুফতি মুহাম্মদ তাকি উসমানি, ভারতের দারুল উলুম দেওবন্দের মুহতামিম মুফতি আবুল কাসেম নোমানী এবং শতবর্ষী আলেম ও আধ্যাত্মিক সাধক হাজী মিয়াজী মুহাম্মদ রামজান মেওয়াতী। তাদের সফরকে কেন্দ্র করে দেশের কওমি মাদরাসা ও আলেমসমাজে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে। বিভিন্ন দীনি শিক্ষাপ্রতিষ্ঠানের আয়োজনে তাঁরা সম্মেলন, দস্তারবন্দি ও ইসলাহি মাহফিলে অংশ নেবেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, তিন আলেমের সফরসূচি অনুযায়ী আগামী ১৬ নভেম্বর বাংলাদেশে আসবেন হাজী মিয়াজী মুহাম্মদ রামজান মেওয়াতী। ১৫ দিনের সফরে তাঁর সঙ্গে থাকবেন ভারতের জমিয়তে উলামায়ে হিন্দের হরিয়ানা, পাঞ্জাব, হিমাচল ও চণ্ডীগড় অঞ্চলের সাংগঠনিক সভাপতি এবং ‘খতিবে মেওয়াà¦