বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬ ।। ২৭ কার্তিক ১৪৩৩ ।। ২ জমাদিউস সানি ১৪৪৮


গাজার শিশুদের দুর্ভোগ নিয়ে শক্তি প্রদর্শন দুর্বলতা ও বিবেকহীনতা: এরদোয়ান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক

গাজার অসহায় শিশুদের দুর্ভোগকে শক্তি প্রদর্শনের হাতিয়ার হিসেবে ব্যবহারের কঠোর নিন্দা জানিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোয়ান। তিনি বলেছেন, এটি শক্তির নয়, বরং দুর্বলতা ও অসহায়ত্বের পরিচয়। সর্বোপরি, এটি বিবেকহীনতার বহিঃপ্রকাশ।

বুধবার (১১ নভেম্বর) তুরস্কের আনতালিয়ায় জাতিসংঘের জলবায়ু পরিবর্তনবিষয়ক ৩১তম সম্মেলন (কপ৩১)-এর বিশ্বনেতাদের শীর্ষ সম্মেলনের উদ্বোধনী অধিবেশনে দেওয়া বক্তব্যে তিনি এসব কথা বলেন।