সোমবার, ০৯ নভেম্বর ২০২৬ ।। ২৪ কার্তিক ১৪৩৩ ।। ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
‘ফ্যাসিস্টদের প্রতিহতের তাওফিক’ চেয়ে সংসদে মোনাজাত ব্রাহ্মণবাড়িয়ায় ভাদুঘর কওমী ছাত্র কল্যাণ ঐক্য পরিষদের উদ্যোগে আন্তর্জাতিক বইমেলা পঞ্চগড়ে সাদপন্থীদের ইজতেমা বন্ধের দাবি জেদ্দায় আন্তর্জাতিক হজ সম্মেলন, বাংলাদেশের নেতৃত্বে ধর্মমন্ত্রী গার্মেন্টস শিল্পের সংকট নিরসনে সরকারের দৃশ্যমান উদ্যোগ দাবি আল্লামা ইকবালের জীবন ও চিন্তার বর্ণাঢ্য অধ্যায় রাশি বিশ্বাস করার বিষয়ে ইসলামের বিধান ১৯ ডিসেম্বর ঢাকায় ইসলামী ঐক্যজোটের জাতীয় কনভেনশন মদিনার তাবলিগের শীর্ষ মুরব্বি শেখ গাসসানের ইন্তেকাল পশ্চিমা নারীবাদের প্রভাব থেকে প্রজন্মকে রক্ষায় আহ্বান পীর সাহেব চরমোনাইয়ের

আল্লামা ইকবালের জীবন ও চিন্তার বর্ণাঢ্য অধ্যায়

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক

উপমহাদেশের মুসলমানদের রাজনৈতিক ও আত্মিক জাগরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন কবি, দার্শনিক ও চিন্তাবিদ আল্লামা মুহাম্মদ ইকবাল। লাহোরের অলিগলি থেকে ইউরোপের বিখ্যাত শিক্ষাপ্রতিষ্ঠান—তাঁর জীবন ছিল জ্ঞানচর্চা, দর্শন ও মুসলিম পুনর্জাগরণের এক বর্ণাঢ্য অভিযাত্রা।

আল্লামা ইকবালের শিক্ষাজীবনের সূচনা লাহোরে। ১৯০৫ সালে উচ্চশিক্ষার জন্য তিনি ইউরোপে পাড়ি জমান। কেমব্রিজ বিশ্ববিদ্যালয় থেকে দর্শনে ডিগ্রি অর্জন করেন। লন্ডনে ব্যারিস্টারি সম্পন্ন করার পাশাপাশি ১৯০৭-০৮ সালে জার্মানির মিউনিখ বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি লাভ করেন। তাঁর গবেষণার বিষয় ছিল ফারসি ভাষায় ইসলামী দর্শনে অধিবিদ্যার বিকাশ। এ গবেষণার মাধ্যমে তিনি ইউরোপীয় জ্ঞানজগতে ইসলামী দর্শন ও সুফিবাদের বিভিন্ন দিক তুলে ধরেন।

১৯৩৩ সালে স্পেনের ঐতিহাসিক মসজিদে কর্ডোভা পরিদর্শন করেন আল্লামা ইকবাল। ১২৩৬ সালে গির্জায় রূপান্তরিত হওয়া এই ঐতিহাসিক স্থাপনায় দীর্ঘ সময় পর তাঁকে নামাজ আদায়ের অনুমতি দেওয়া হয়েছিল। মসজিদে কর্ডোভায় তাঁর নামাজ আদায়ের ঘটনা জীবনের স্মরণীয় অধ্যায়গুলোর একটি। এই অভিজ্ঞতার আবেগ ও উপলব্ধি পরবর্তীকালে তাঁর কবিতাতেও বিশেষভাবে প্রতিফলিত হয়েছে।

লেখনী ও বক্তব্যের মাধ্যমে সারা বিশ্বের, বিশেষত উপমহাদেশের মুসলমানদের রাজনৈতিক ও আত্মিক জাগরণে আজীবন কাজ করেছেন ইকবাল। ১৯২৮-২৯ সালে মাদ্রাজ, হায়দরাবাদ ও আলীগড়ে দেওয়া তাঁর ঐতিহাসিক বক্তৃতাগুলো পরবর্তী সময়ে The Reconstruction of Religious Thought in Islam নামে গ্রন্থাকারে প্রকাশিত হয়। এসব বক্তৃতায় তিনি ইসলামি চিন্তাধারা, ধর্মীয় দর্শন এবং মুসলিম সমাজের বুদ্ধিবৃত্তিক পুনর্জাগরণ নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেন।

মাওলানা জালালুদ্দিন রুমির চিন্তা ও দর্শনে গভীরভাবে প্রভাবিত ছিলেন আল্লামা ইকবাল। তাঁকে ‘হাকিমুল উম্মত’ উপাধিতে স্মরণ করা হয়। ১৯৩৮ সালের ২১ এপ্রিল লাহোরে তিনি ইন্তেকাল করেন। তবে তাঁর চিন্তা, দর্শন ও সাহিত্যকর্ম আজও বিশ্বের মুসলমানদের জ্ঞানচর্চা ও আত্মপরিচয়ের সন্ধানে অনুপ্রেরণা জোগায়। সূত্র: দ্য গেট টু হারামাইন

এসএইচ/  


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ