নিজস্ব প্রতিবেদক
ফ্যাসিস্টকে বিতাড়িত করার পর আবার কেউ তাকে ফিরিয়ে আনার চেষ্টা করলে তা প্রতিহত করার তাওফিক চেয়ে জাতীয় সংসদে মোনাজাত করেছেন ধর্ম প্রতিমন্ত্রী শামীম কায়সার লিংকন। একই সঙ্গে সংসদের দিকে দেশের মানুষ যে প্রত্যাশা নিয়ে তাকিয়ে আছে, তা পূরণ করার সক্ষমতা দান করতে মহান আল্লাহর কাছে প্রার্থনা করেন তিনি।
সোমবার (৯ নভেম্বর) ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের শুরুতে মোনাজাত পরিচালনাকালে এসব প্রার্থনা করেন ধর্ম প্রতিমন্ত্রী।
মোনাজাতে তিনি বলেন, ‘হে আল্লাহ রাব্বুল আলামিন, ফ্যাসিস্টকে বিতাড়িত করতে তাওফিক দিà§