নিজস্ব প্রতিবেদক
সাবেক ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, তথ্যসন্ত্রাস জাতি-ধর্ম নির্বিশেষে সবাইকে ক্ষতিগ্রস্ত করছে। বিশেষ করে ইসলামকে লক্ষ্য করে পরিকল্পিতভাবে তথ্যসন্ত্রাস চালানো হচ্ছে। বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এর শিকার হচ্ছেন। এমনকি সাবেক প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসও এ ধরনের অপপ্রচার থেকে রেহাই পাননি।
রোববার (৮ নভেম্বর) বিকেলে জাতীয় প্রেস ক্লাবের আবদুস সালাম হলে ‘তথ্যসন্ত্রাসের মূলোৎপাটনে রাসূল (সা.)-এর অবদান ও আমাদের করণীয়’ শীর্ষক জাতীয় সিরাত সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। চিন্তা ভাবনা ফাউন্ডেশনের উদ্যোগে এবং ইনস্টিটিউট অব প্রফেশà¦