ইউক্রেনের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় জাপোরিঝিয়ায় রুশ হামলায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪০ জনে। ধ্বংসস্তূপের নিচে আটকা থাকতে পারেন আরও ৩০ জন।
বুধবার (৪ নভেম্বর) এ তথ্য জানান ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলদেমির জেলেনস্কি।
হামলায় নিহত কয়েকজনের লাশ এখনও উদ্ধার সম্ভব হয়নি। আটকে পড়াদের উদ্ধারে চলছে অভিযান।
এর আগে সোমবার (২ নভেম্বর) অঞ্চলটির কোমিশুভাখা গ্রামের একটি স্কুল ভবনে কয়েকটি বোমা ফেলে রুশ বাহিনী। ভবনটি স্থানীয় বাসিন্দাদের সহায়তা বিতরণকেন্দ্র হিসেবে ব্যবহৃত হচ্ছিল।
ইউক্রেনের দাবি, প্রথম হামলার পর মানুষ যখন ভূগর্ভস্থ আশ্রয়কেন্দ্রে আশ্রয় নেন, তখন সেখানে দ্বিতীয় দফায় হামলা চালায় রাশিয়া।
নিহতদের মধ্যে চারজন পুলিশ কর্মকর্তা ও উদ্ধারকারী দলের দুই সদস্য রয়েছেন।
সূত্র: আলজাজিরা
আইও/