বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬ ।। ২০ কার্তিক ১৪৩৩ ।। ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :

ইসলামী আন্দোলনের নেতা মাকসুদুর রহমানের ইন্তেকাল, শোক প্রকাশ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক

ইসলামী আন্দোলন বাংলাদেশ চাঁদপুর জেলা শাখার সভাপতি হাফেজ মাওলানা মাকসুদুর রহমান ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজেউন।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকাল সাড়ে ৮টায় ঢাকার আল কারীম জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি লিভারজনিত জটিলতায় আক্রান্ত হয়ে চিকিৎসাধীন ছিলেন।

তার ইন্তেকালে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সভাপতি মুফতী মানসুর আহমদ সাকী।

এক শোকবার্তায় মুফতী মানসুর আহমদ সাকী বলেন, হাফেজ মাওলানা মাকসুদুর রহমান দ্বীন প্রতিষ্ঠার সংগ্রামে একজন নিবেদিতপ্রাণ সংগঠক ছিলেন। ছাত্রজীবন থেকেই তিনি ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের সঙ্গে যুক্ত হয়ে সাংগঠনিক কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। দীর্ঘদিন ছাত্ররাজনীতিতে নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে শ্রম ও মেধা ব্যয় করেছেন। সাংগঠনিক দায়িত্ব পালনে তাঁর একাগ্রতা ও কর্মস্পৃহা ছিল প্রশংসনীয়।

তিনি আরও বলেন, মাকসুদুর রহমান ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের চাঁদপুর জেলা সভাপতি ও পরবর্তী সময়ে কেন্দ্রীয় প্রচার সম্পাদকের দায়িত্ব পালন করেন। পরে ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণের প্রচার সম্পাদক এবং কেন্দ্রীয় মিডিয়া উপকমিটির সদস্য হিসেবেও দায়িত্ব পালন করেন। সর্বশেষ তিনি ইসলামী আন্দোলন বাংলাদেশ চাঁদপুর জেলা শাখার সভাপতির দায়িত্বে ছিলেন। ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের প্রতিও তাঁর আন্তরিকতা ও ভালোবাসা ছিল।

মুফতী মানসুর আহমদ সাকী বলেন, মাকসুদুর রহমান একজন দক্ষ সম্পাদক হিসেবেও পরিচিত ছিলেন। দীর্ঘদিন তিনি মাসিক আন নাবা সম্পাদনার দায়িত্ব পালন করেছেন। দ্বীনি অঙ্গনে তাঁর শ্রম, মেধা, নিষ্ঠা ও সাংগঠনিক অবদান স্মরণীয় হয়ে থাকবে।

আইও/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ