সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
আলোর পথের যাত্রী  সিলেট সিটিতে মেয়র প্রার্থী ঘোষণা করল বাংলাদেশ খেলাফত মজলিস বিএনপি-জামায়াত আমলে আলিয়া মাদরাসা বাড়ে ১৫৪১টি, আ.লীগ আমলে কমেছে ১৭৯টি আলী মিয়াঁ নদভীকে নিয়ে বই লিখে দিল্লি উর্দু একাডেমির পুরস্কার লাভ রিয়াদ বিমানবন্দরে হামলায় হেফাজতের শোক, ক্ষতিপূরণ ও বিনামূল্যে চিকিৎসার দাবি রিয়াদ বিমানবন্দরে হুতি হামলার নিন্দা পাকিস্তানসহ ৪ দেশের  বিশ্বজয়ী হাফেজ হিরাকে শুভেচ্ছা জানালেন মাওলানা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী ২০২৭ সালে পাঁচ ধাপে ইউপি নির্বাচন, তারিখ চূড়ান্ত জ্বালানি নিরাপত্তা নিশ্চিতে সৌদি আরব ও কাতারের সহযোগিতা চাইল বাংলাদেশ বিশ্বজয়ী হাফেজ ইহতেশামুল হক হিরাকে সংবর্ধনা দিল ধর্ম মন্ত্রণালয়

ভোটে ধরাশায়ী মাওলানা বদরুদ্দিন আজমল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক

ভারতের আসাম রাজ্যের নগাঁও লোকসভা আসনের উপনির্বাচনে বড় ব্যবধানে হেরেছেন অল ইন্ডিয়া ইউনাইটেড ডেমোক্রেটিক ফ্রন্টের (এআইইউডিএফ) প্রধান মাওলানা বদরুদ্দিন আজমল। বিজেপি প্রার্থী দেবাশিস শর্মার কাছে ১ লাখ ৩৯ হাজার ৯২১ ভোটের ব্যবধানে পরাজিত হয়েছেন তিনি। কংগ্রেস প্রার্থী শিবামণি বরাও হয়েছেন তৃতীয়।

শুক্রবার (৯ অক্টোবর) ভোট গণনা শেষে পাওয়া ফলাফলে দেখা যায়, বিজেপির দেবাশিস শর্মা পেয়েছেন ৭ লাখ ১০ হাজার ৯২ ভোট। বদরুদ্দিন আজমল পেয়েছেন ৫ লাখ ৭০ হাজার ১৭১ ভোট। অন্যদিকে কংগ্রেসের শিবামণি বরা পেয়েছেন ১ লাখ ২৮ হাজার ৭০৯ ভোট।

নগাঁও আসনটি পুনরুদ্ধারের লক্ষ্য নিয়ে নির্বাচনে নেমেছিলেন আসামের এই মুসলিম নেতা। তবে বিজেপি ও কংগ্রেসের প্রার্থীদের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করেও জয় পাননি তিনি।

কংগ্রেস সাংসদ প্রদ্যুৎ বরদলৈ পদত্যাগ করে বিধানসভা নির্বাচনে জয়ী হওয়ায় আসনটি শূন্য হয়। এরপর গত ৬ অক্টোবর অনুষ্ঠিত হয় উপনির্বাচন। শুক্রবার ভোট গণনা শেষে ফলাফল ঘোষণা করা হয়।

নির্বাচনের ফলাফলে কংগ্রেসেরও বড় ব্যবধানে পিছিয়ে পড়ার চিত্র উঠে এসেছে। ২০২৪ সালের লোকসভা নির্বাচনে এই আসনে কংগ্রেসের প্রদ্যুৎ বরদলৈ দুই লাখের বেশি ভোটের ব্যবধানে জয়ী হয়েছিলেন। এবার দলটির প্রার্থী শিবামণি বরা তৃতীয় স্থানে রয়েছেন।

একসময় আসামে কংগ্রেস ও এআইইউডিএফের মধ্যে নির্বাচনী সমঝোতা ছিল। বর্তমানে দুই দলের মধ্যে জোট না থাকায় তারা পৃথকভাবে নির্বাচনে অংশ নিচ্ছে। এবারের উপনির্বাচনেও দুই দলের প্রার্থীরা আলাদাভাবে প্রতিদ্বন্দ্বিতা করেছেন।

এ নির্বাচনে আরও ১২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। তাঁদের মধ্যে আটজন স্বতন্ত্র মুসলিম প্রার্থী এবং স্থানীয় দুটি দলের দুই মুসলিম প্রার্থী ছিলেন।

আইও/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ