সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
আলোর পথের যাত্রী  সিলেট সিটিতে মেয়র প্রার্থী ঘোষণা করল বাংলাদেশ খেলাফত মজলিস বিএনপি-জামায়াত আমলে আলিয়া মাদরাসা বাড়ে ১৫৪১টি, আ.লীগ আমলে কমেছে ১৭৯টি আলী মিয়াঁ নদভীকে নিয়ে বই লিখে দিল্লি উর্দু একাডেমির পুরস্কার লাভ রিয়াদ বিমানবন্দরে হামলায় হেফাজতের শোক, ক্ষতিপূরণ ও বিনামূল্যে চিকিৎসার দাবি রিয়াদ বিমানবন্দরে হুতি হামলার নিন্দা পাকিস্তানসহ ৪ দেশের  বিশ্বজয়ী হাফেজ হিরাকে শুভেচ্ছা জানালেন মাওলানা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী ২০২৭ সালে পাঁচ ধাপে ইউপি নির্বাচন, তারিখ চূড়ান্ত জ্বালানি নিরাপত্তা নিশ্চিতে সৌদি আরব ও কাতারের সহযোগিতা চাইল বাংলাদেশ বিশ্বজয়ী হাফেজ ইহতেশামুল হক হিরাকে সংবর্ধনা দিল ধর্ম মন্ত্রণালয়

মসজিদে নববীর আশপাশে সাড়ে ৫ হাজার বৃক্ষরোপণ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক

পবিত্র মসজিদে নববী (সা.)-এর আশপাশে প্রায় সাড়ে পাঁচ হাজার গাছ লাগিয়েছে সৌদি আরবের মদিনা নগর কর্তৃপক্ষ। মসজিদ এলাকাকে আরও সবুজ, পরিচ্ছন্ন ও মনোরম করে তুলতে এ উদ্যোগ নেওয়া হয়েছে।

উদ্যোগের আওতায় মসজিদে নববীর আশপাশে প্রায় ৯ হাজার ৯৩০ বর্গমিটার সবুজ এলাকা গড়ে তোলা হয়েছে। পাশাপাশি তৈরি করা হয়েছে ১ হাজার ৩৮৫টি গাছ লাগানোর বেড।

মদিনা নগর কর্তৃপক্ষ সারা বছর এসব গাছের পরিচর্যা করে। এর মধ্যে রয়েছে নিয়মিত পানি দেওয়া, গাছের ডালপালা ছাঁটাই এবং পরিচ্ছন্নতা বজায় রাখা।

কর্তৃপক্ষের লক্ষ্য, পবিত্র মসজিদে নববীতে আগত মুসল্লি ও দর্শনার্থীদের জন্য আরও সবুজ, সুন্দর ও স্বস্তিদায়ক পরিবেশ নিশ্চিত করা। এ উদ্যোগ মসজিদে নববীর আশপাশের সৌন্দর্য বৃদ্ধির পাশাপাশি পরিবেশের উন্নয়নেও ভূমিকা রাখবে। সূত্র: ইসলামিক ইনফরমেশন

এসএইচ/ 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ