সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
১৩ মাসে হাফেজ হলো ১০ বছরের নাঈম নিকাব নিয়ে কটূক্তি: ঢাবির সেই শিক্ষিকাকে ‘লাল কার্ড’ দেখালেন শিক্ষার্থীরা আলোর পথের যাত্রী  সিলেট সিটিতে মেয়র প্রার্থী ঘোষণা করল বাংলাদেশ খেলাফত মজলিস বিএনপি-জামায়াত আমলে আলিয়া মাদরাসা বাড়ে ১৫৪১টি, আ.লীগ আমলে কমেছে ১৭৯টি আলী মিয়াঁ নদভীকে নিয়ে বই লিখে দিল্লি উর্দু একাডেমির পুরস্কার লাভ রিয়াদ বিমানবন্দরে হামলায় হেফাজতের শোক, ক্ষতিপূরণ ও বিনামূল্যে চিকিৎসার দাবি রিয়াদ বিমানবন্দরে হুতি হামলার নিন্দা পাকিস্তানসহ ৪ দেশের  বিশ্বজয়ী হাফেজ হিরাকে শুভেচ্ছা জানালেন মাওলানা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী ২০২৭ সালে পাঁচ ধাপে ইউপি নির্বাচন, তারিখ চূড়ান্ত

ভারতের উত্তরাখণ্ডে ৪.৯ মাত্রার ভূমিকম্প, কেঁপে উঠল দিল্লিও

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক

ভারতের উত্তরাখণ্ডের চামোলি জেলায় মাঝারি ধরনের একটি ভূমিকম্প আঘাত হেনেছে। উত্তরাখণ্ডের পাশাপাশি রাজধানী দিল্লি ও সংলগ্ন এলাকায় এর কম্পন অনুভূত হয়েছে।

মঙ্গলবার (৬ অক্টোবর) রাত ১০টা ২০ মিনিটে ৪.৯ মাত্রার এই ভূমিকম্পটি আঘাত হানে। ভারতের ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি (এনসিএস) রাতে এ তথ্য নিশ্চিত করে। ইন্ডিয়া টুডের এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়।

এর আগে তীব্র কম্পন অনুভূত হওয়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে আতঙ্কে পোস্ট করতে শুরু করেন বহু মানুষ। কম্পন টের পাওয়ার সময় তিনি সোফায় বসেছিলেন এবং সোফাটিকে নড়তে দেখেন বলে জানান দক্ষিণ দিল্লির সফদরজং এলাকার এক বাসিন্দা।

এদিকে এই ভূকম্পনের পরই সামাজিক যোগাযোগমাধ্যম ‘এক্স’ (সাবেক টুইটার)-এ শুরু হয় নানা মিম ও রসিকতা। বিভিন্ন সিনেমা ও সিরিজের জনপ্রিয় দৃশ্য এবং জিআইএফ শেয়ার করে নেটিজেনরা নিজেদের প্রতিক্রিয়া জানান। 

‘পঞ্চায়েত’ সিরিজের একটি জনপ্রিয় জিআইএফ শেয়ার করে এক ব্যবহারকারী লেখেন, ‘ভূমিকম্পের মাত্রা ৫-এর নিচে হলে দিল্লির মানুষেরা যেভাবে প্রতিক্রিয়া দেখায়।’

এদিকে উত্তরাখণ্ডের ঘটনার আগেই একই দিনে ৪.৫ মাত্রার আরেকটি ভূমিকম্প আঘাত হানে ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য আসামের নগাঁও জেলায়। 

ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজির তথ্য অনুযায়ী, ভোরে অনুভূত ওই ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠের ৩৩ কিলোমিটার গভীরে।

আইও/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ