সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
১৩ মাসে হাফেজ হলো ১০ বছরের নাঈম নিকাব নিয়ে কটূক্তি: ঢাবির সেই শিক্ষিকাকে ‘লাল কার্ড’ দেখালেন শিক্ষার্থীরা আলোর পথের যাত্রী  সিলেট সিটিতে মেয়র প্রার্থী ঘোষণা করল বাংলাদেশ খেলাফত মজলিস বিএনপি-জামায়াত আমলে আলিয়া মাদরাসা বাড়ে ১৫৪১টি, আ.লীগ আমলে কমেছে ১৭৯টি আলী মিয়াঁ নদভীকে নিয়ে বই লিখে দিল্লি উর্দু একাডেমির পুরস্কার লাভ রিয়াদ বিমানবন্দরে হামলায় হেফাজতের শোক, ক্ষতিপূরণ ও বিনামূল্যে চিকিৎসার দাবি রিয়াদ বিমানবন্দরে হুতি হামলার নিন্দা পাকিস্তানসহ ৪ দেশের  বিশ্বজয়ী হাফেজ হিরাকে শুভেচ্ছা জানালেন মাওলানা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী ২০২৭ সালে পাঁচ ধাপে ইউপি নির্বাচন, তারিখ চূড়ান্ত

কাবার সরাসরি ওপরে অবস্থান করল চাঁদ!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক

পবিত্র কাবার প্রায় সরাসরি ওপরে অবস্থান করেছে চাঁদ। সোমবার (৫ অক্টোবর) সকালে মক্কার আকাশে এ বিরল জ্যোতির্বৈজ্ঞানিক দৃশ্য দেখা যায়।

জেদ্দা অ্যাস্ট্রোনমিক্যাল সোসাইটির তথ্য অনুযায়ী, স্থানীয় সময় সকাল ৭টা ৫০ মিনিট ৩১ সেকেন্ডে চাঁদ মক্কার আকাশে সর্বোচ্চ উচ্চতায় পৌঁছায়। এ সময় চাঁদের উচ্চতা ছিল প্রায় ৮৯ দশমিক ৮৭ ডিগ্রি। অর্থাৎ আকাশের ঠিক মাথার ওপরের বিন্দু থেকে চাঁদের কেন্দ্রের কৌণিক দূরত্ব ছিল মাত্র ৭ মিনিট ৪৩ সেকেন্ড চাপ। ফলে চাঁদকে কাবার প্রায় সরাসরি ওপরের আকাশে দেখা যায়।

সে সময় চাঁদ ছিল ক্ষয়িষ্ণু বাঁকা চাঁদ বা ‘ওয়ানিং ক্রিসেন্ট’ পর্যায়ে। চাঁদের প্রায় ৩১ দশমিক ৮ শতাংশ অংশ আলোকিত ছিল। পৃথিবীর কেন্দ্র থেকে চাঁদের দূরত্ব ছিল প্রায় ৩ লাখ ৭২ হাজার ২৫৩ কিলোমিটার। তখন চাঁদের আপাত আকার ছিল প্রায় শূন্য দশমিক ৫৪ ডিগ্রি, যা আকাশে সূর্যের আপাত আকারের কাছাকাছি।

চাঁদটি খালি চোখেও দেখা সম্ভব ছিল। তবে দিনের বেলায় সূর্যের আলো থাকায় রাতের তুলনায় এর দৃশ্যমানতা কিছুটা কম ছিল।

২০২৬ সালে কাবার ওপর চাঁদের এমন অবস্থান এ নিয়ে দ্বিতীয়বার দেখা গেল। এর আগে গত ২৮ ফেব্রুয়ারি একই ধরনের ঘটনা ঘটেছিল।

জ্যোতির্বিজ্ঞানীদের মতে, চাঁদের ক্রান্তি বা আকাশে উত্তর-দক্ষিণ অবস্থানের কোণ যখন মক্কার অক্ষাংশের কাছাকাছি আসে এবং চাঁদ স্থানীয় মধ্যরেখা অতিক্রম করে, তখন এটি প্রায় মাথার ঠিক ওপরে পৌঁছাতে পারে। এবার চাঁদের ক্রান্তি ছিল প্রায় ২১ ডিগ্রি ৩৩ মিনিট উত্তর, আর মক্কার অক্ষাংশ প্রায় ২১ দশমিক ৪ ডিগ্রি উত্তর।

এ ধরনের জ্যোতির্বৈজ্ঞানিক ঘটনা কেবলার দিক নির্ধারণের ক্ষেত্রেও সহায়ক হতে পারে। যেসব স্থান থেকে ওই সময় চাঁদ দেখা যায়, সেখানকার মানুষ চাঁদের অবস্থানকে মক্কার দিকের একটি দৃশ্যমান নির্দেশক হিসেবে ব্যবহার করতে পারেন। তবে বর্তমানে কেবলার দিক নির্ধারণে আরও নির্ভুল প্রযুক্তি ও পদ্ধতি রয়েছে। সূত্র: জেদ্দা অ্যাস্ট্রোনমিক্যাল সোসাইটি

এসএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ