সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
১৩ মাসে হাফেজ হলো ১০ বছরের নাঈম নিকাব নিয়ে কটূক্তি: ঢাবির সেই শিক্ষিকাকে ‘লাল কার্ড’ দেখালেন শিক্ষার্থীরা আলোর পথের যাত্রী  সিলেট সিটিতে মেয়র প্রার্থী ঘোষণা করল বাংলাদেশ খেলাফত মজলিস বিএনপি-জামায়াত আমলে আলিয়া মাদরাসা বাড়ে ১৫৪১টি, আ.লীগ আমলে কমেছে ১৭৯টি আলী মিয়াঁ নদভীকে নিয়ে বই লিখে দিল্লি উর্দু একাডেমির পুরস্কার লাভ রিয়াদ বিমানবন্দরে হামলায় হেফাজতের শোক, ক্ষতিপূরণ ও বিনামূল্যে চিকিৎসার দাবি রিয়াদ বিমানবন্দরে হুতি হামলার নিন্দা পাকিস্তানসহ ৪ দেশের  বিশ্বজয়ী হাফেজ হিরাকে শুভেচ্ছা জানালেন মাওলানা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী ২০২৭ সালে পাঁচ ধাপে ইউপি নির্বাচন, তারিখ চূড়ান্ত

কর্ণাটকে ১৯৮ মুসলিম ভোটারের নাম বাদ দিলেন বিজেপি নেতা!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক

ভারতের কর্ণাটকে ভোটার তালিকা থেকে ১৯৮ জন মুসলিম ভোটারের নাম বাদ দেওয়ার চেষ্টা করার অভিযোগে বিজেপি নেতা রবি পাতিলসহ কয়েকজনের বিরুদ্ধে এফআইআর করা হয়েছে। ভোটার তালিকার চলমান বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) কার্যক্রমের মধ্যে ফর্ম-৭ আবেদন জমা দিয়ে এসব নাম বাদ দেওয়ার চেষ্টা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে।

ভারতীয় সংবাদ সংস্থা পিটিআইয়ের বরাতে এ তথ্য জানিয়েছে বিভিন্ন ভারতীয় সংবাদমাধ্যম।

পুলিশ জানিয়েছে, মুসলিম ভোটারদের নাম ভোটার তালিকা থেকে বাদ দেওয়ার উদ্দেশ্যে ফর্ম-৭ আবেদন ব্যবহারের অভিযোগ পাওয়ার পর এফআইআর করা হয়েছে। বেলগাভি জেলায় এ ঘটনা ঘটেছে।

এদিকে, এসআইআর কার্যক্রমে ফর্ম-৭ ব্যবহারে অনিয়মের অভিযোগে কর্ণাটকের বিভিন্ন এলাকা থেকে একাধিক অভিযোগ ও এফআইআরের খবর পাওয়া গেছে। পিটিআই জানিয়েছে, রাজ্যটিতে এ ধরনের অন্তত তিনটি এফআইআর হয়েছে।

মাইসুরুতে করা একটি মামলায় স্থানীয় এক বিজেপি নেতা ও অন্যদের বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে, তারা ষড়যন্ত্র করে অভিযোগকারীর নাম, তার পরিবারের সদস্যদের নাম এবং মুসলিম সম্প্রদায়ের অন্য সদস্যদের নাম ভোটার তালিকা থেকে বাদ দেওয়ার চেষ্টা করেছেন। এতে ধর্মীয় অনুভূতিতে আঘাত ও জনশৃঙ্খলা বিঘ্নিত হওয়ার অভিযোগও আনা হয়েছে।

অন্য একটি ঘটনায় বেলারি সিটি করপোরেশনের সহকারী কমিশনার নন্দিশ, বুথ লেভেল কর্মকর্তা (বিএলও) সুমলতা এবং শরণবাসবের বিরুদ্ধে ৭ হাজার ৫৬১টি ফর্ম-৭ আবেদন জমা দেওয়ার ষড়যন্ত্রের অভিযোগ উঠেছে। এসব আবেদনের মাধ্যমে এসআইআর চলাকালে ভোটার তালিকা থেকে বিভিন্ন ব্যক্তির নাম বাদ দেওয়ার চেষ্টা করা হয়েছে বলে অভিযোগ।

দক্ষিণ কন্নড় জেলাতেও একই ধরনের অভিযোগ উঠেছে। কংগ্রেস নেতা রক্ষিত শিবরাম অভিযোগ করেছেন, বেলথানগাড়ি বিধানসভা কেন্দ্রের ১৬টি ভোটকেন্দ্রে ভোটারদের নাম বাদ দেওয়ার জন্য ২৭৯টি ফর্ম-৭ আবেদন জমা দেওয়া হয়েছে। এর মধ্যে উজিরে এলাকার ৮২টি আবেদন মুসলিম ভোটারদের লক্ষ্য করে করা হয়েছে বলে তিনি দাবি করেন। তবে এসব অভিযোগের ঘটনায় এখনো কোনো মামলা হয়নি বলে জানা গেছে।

এদিকে কংগ্রেসের বিধায়ক তানভীর সৈত শুক্রবার অভিযোগ করেছেন, তার নারসিমহারাজা বিধানসভা কেন্দ্রে চলমান এসআইআর কার্যক্রমের সময় ফর্ম-৭ ব্যবহার করে প্রায় ১০ হাজার মুসলিম ও দলিত ভোটারের নাম বাদ দেওয়ার আবেদন করা হয়েছে।

ভারতের বিভিন্ন রাজ্যে ভোটার তালিকার যাচাই ও নাম বাদ দেওয়ার প্রক্রিয়া নিয়ে রাজনৈতিক ও আইনি উদ্বেগের মধ্যে এসব অভিযোগ সামনে এসেছে।

ভোটার তালিকায় কোনো ব্যক্তির নাম অন্তর্ভুক্তির বিষয়ে আপত্তি জানানো কিংবা নির্দিষ্ট কারণে বিদ্যমান নাম বাদ দেওয়ার জন্য নির্বাচন কমিশনের নির্ধারিত আবেদনপত্র হলো ফর্ম-৭।

সূত্র: মুসলিম মিরর

আইও/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ