সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
১৩ মাসে হাফেজ হলো ১০ বছরের নাঈম নিকাব নিয়ে কটূক্তি: ঢাবির সেই শিক্ষিকাকে ‘লাল কার্ড’ দেখালেন শিক্ষার্থীরা আলোর পথের যাত্রী  সিলেট সিটিতে মেয়র প্রার্থী ঘোষণা করল বাংলাদেশ খেলাফত মজলিস বিএনপি-জামায়াত আমলে আলিয়া মাদরাসা বাড়ে ১৫৪১টি, আ.লীগ আমলে কমেছে ১৭৯টি আলী মিয়াঁ নদভীকে নিয়ে বই লিখে দিল্লি উর্দু একাডেমির পুরস্কার লাভ রিয়াদ বিমানবন্দরে হামলায় হেফাজতের শোক, ক্ষতিপূরণ ও বিনামূল্যে চিকিৎসার দাবি রিয়াদ বিমানবন্দরে হুতি হামলার নিন্দা পাকিস্তানসহ ৪ দেশের  বিশ্বজয়ী হাফেজ হিরাকে শুভেচ্ছা জানালেন মাওলানা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী ২০২৭ সালে পাঁচ ধাপে ইউপি নির্বাচন, তারিখ চূড়ান্ত

গাজায় ইসরায়েলি বিমান হামলা, নিহত ৫

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার পশ্চিমাঞ্চলের একটি আবাসিক ভবনে ইসরায়েলি বিমান হামলায় অন্তত ৫ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৬ জন।

শনিবার (৩ অক্টোবর) ভোরে গাজা সিটির রেমাল এলাকার আল-আসালা ভবনের একটি অ্যাপার্টমেন্টে এ হামলা হয়। হামলার আগে কোনো সতর্কবার্তা দেওয়া হয়নি। 

রেমাল গাজা সিটির ঘনবসতিপূর্ণ আবাসিক এলাকাগুলোর একটি। সেখানে অস্থায়ী ক্যাম্পে হাজার হাজার বাস্তুচ্যুত মানুষ আশ্রয় নিয়ে আছেন।

খান ইউনিস থেকে আল-জাজিরার প্রতিবেদক হানি আল-শায়ের বলেন, বাসিন্দারা যখন ঘুমিয়ে ছিলেন, তখন গভীর রাতে হামলাটি চালানো হয়।

তিনি বলেন, ‘আমরা যুদ্ধবিমানগুলোর শব্দ ক্রমেই জোরালো হতে শুনি। এরপর পরপর তিনটি হামলা হয়। এতে ওই অ্যাপার্টমেন্টে থাকা মানুষজন নিহত হন।’

হামলায় ভবনের ওই অ্যাপার্টমেন্টটি ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি নিচের তলাগুলোতেও ধ্বংসযজ্ঞে পরিণত হয়। ভবনটিতে অন্তত এক ঘণ্টা আগুন জ্বলছিল। পরে ফিলিস্তিনি সিভিল ডিফেন্সের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনেন।

আল-শায়ের ঘটনাস্থলের পরিস্থিতিকে ‘ভয়াবহ’ বলে বর্ণনা করেন। তিনি বলেন, হামলার পর ধ্বংসস্তূপের নিচে চাপা পড়া মানুষদের উদ্ধারে কাজ চলছিল।

নিখোঁজ ব্যক্তি ও লাশের সন্ধানে সিভিল ডিফেন্সের কর্মীরা অভিযান চালিয়ে যান। এ সময় এলাকাটির আকাশে ইসরায়েলি ড্রোন উড়তে দেখা যায় এবং গাজার আকাশে নিচু দিয়ে যুদ্ধবিমান ওড়ার শব্দ শোনা যাচ্ছিল।

আল-শিফা হাসপাতাল জানিয়েছে, নিহতদের মধ্যে চারজন নারী। তাদের মধ্যে একজন বয়স্ক খ্রিস্টান নারী ও তার মেয়ে রয়েছেন। আহত ছয়জনকে চিকিৎসার জন্য আল-শিফা হাসপাতালে নেওয়া হয়েছে।

সূত্র: আল জাজিরা

আইও/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ