শুক্রবার, ১০ জুলাই ২০২৬ ।। ২৬ আষাঢ় ১৪৩৩ ।। ২৫ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
ঘরের ভেতর গর্ত, বাবাকে জীবন্ত মাটিচাপা চেষ্টার অভিযোগ ‘মাদরাসাবিরোধী অপপ্রচার রুখতে আঞ্চলিকভাবে আলেমদের ঐক্যবদ্ধ হতে হবে’ লাখো মানুষের শ্রদ্ধা শেষে জন্মস্থানে শায়িত খামেনি জমিয়তে উলামায়ে হিন্দের প্রবীণ নেতা মাওলানা ফজরুদ্দীন গঙ্গওয়ানীর ইন্তেকাল বিদ্যুৎ বিভ্রাটে দুর্ভোগ: জাপান গার্ডেন সিটি পরিদর্শনে আমিরে মজলিস আমাদের পীর শায়েখ জুলফিকার আহমাদ নকশবন্দী রহ.-এর স্মৃতি বাদ জুমা রাজধানীতে ইসলামী আন্দোলনের গণমিছিল বাদশার অতিথি হিসেবে ২৫০ ওমরাহযাত্রীকে স্বাগত জানাল সৌদি আরব হাফেজিয়া বোর্ড গঠন ইস্যুতে হাইআতুল উলয়াকে সমর্থন মাদরাসা সংরক্ষণ পরিষদের বিপৎসীমার ৫ সেন্টিমিটার ওপরে তিস্তার পানি, বন্যার শঙ্কা

লাখো মানুষের শ্রদ্ধা শেষে জন্মস্থানে শায়িত খামেনি


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক

লাখ লাখ মানুষের অংশগ্রহণে সপ্তাহব্যাপী শেষ বিদায়ের আনুষ্ঠানিকতা শেষে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনিকে তার ইরানের মাশহাদে সমাহিত করা হয়েছে।

স্থানীয় সময় বৃহস্পতিবার (৯ জুলাই) গভীর রাতে উত্তর-পূর্ব ইরানের মাশহাদ শহরে হযরত ইমাম রেজা মাজার প্রাঙ্গণে তাকে দাফন করা হয়।

রাষ্ট্রায়ত্ত সংবাদমাধ্যম তাসনিম নিউজ লিখেছে, সেদিন বিকালে খামেনির কফিন ইরাক থেকে মাশহাদে পৌঁছায়। তখন সারা ইরান ও বিশ্বের ডজন খানেক দেশ থেকে আগতরা সেখানে জনসমুদ্রে রূপ নেয়।

অন্ত্যেষ্টিক্রিয়ার শেষ পর্বে উপস্থিত ছিলেন পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাকের কলিবফ, ইরানের বিচার বিভাগের প্রধান গোলাম-হোসেইন মোহসেনি এজেয়ি, সাবেক ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ মোখবের, মাশহাদের জুমার নামাজের ইমাম আয়াতুল্লাহ আহমাদ আলামোল-হোদাসহ সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তা ও রাজনৈতিক ব্যক্তিত্বরা।

তাসনিম লিখেছে, দাফনের আগে মাজার প্রাঙ্গণে খামেনির শেষ জানাজা অনুষ্ঠিত হয়। এ নামাজ পরিচালনা করেন তার ছেলে মোস্তফা খামেনি।

খামেনির দাফন ঘিরে বৃহস্পতিবার সকাল থেকেই মাশহাদে রাস্তায় লাখো মানুষের ঢল নামে। মরদেহের কফিন আসার অপেক্ষায় থাকা ক্ষুব্ধ জনতা ট্রাম্পের ওপর প্রতিশোধ নেওয়ার দাবিতে বিক্ষোভ করেন।

আওয়ার ইসলাম/জেডএম


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ