শুক্রবার, ১০ জুলাই ২০২৬ ।। ২৬ আষাঢ় ১৪৩৩ ।। ২৫ মহর্‌রম ১৪৪৮


উজবেকিস্তানে আন্তর্জাতিক ইসলামিক ফোরামে মসজিদে হারামের ইমাম


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক

পবিত্র মসজিদুল হারামের ইমাম ও খতিব শায়খ ড. সালিহ বিন আবদুল্লাহ বিন হুমাইদ প্রথম আন্তর্জাতিক ইসলামিক ফোরামে অংশ নিতে উজবেকিস্তান সফর করেছেন।

সফরকালে তাঁকে উজবেকিস্তানের রাজধানী তাশখন্দে সংরক্ষিত ইসলামের ইতিহাসের অন্যতম গুরুত্বপূর্ণ নিদর্শন হজরত উসমান ইবন আফফান (রা.)-এর মুসহাফ (মুসহাফে উসমান) প্রদর্শন করা হয়।

ইসলামি ঐতিহ্য অনুযায়ী, তাশখন্দে সংরক্ষিত এ মুসহাফটিকে বিশ্বের অন্যতম প্রাচীন কোরআনের পাণ্ডুলিপি হিসেবে বিবেচনা করা হয়। বর্ণনা অনুযায়ী, তৃতীয় খলিফা হজরত উসমান ইবন আফফান (রা.) শাহাদাতবরণ করার সময় তাঁর রক্তের কিছু ফোঁটা এ মুসহাফের একটি পাতায় লেগে যায়, যা এখনো ঐতিহাসিক নিদর্শন হিসেবে সংরক্ষিত রয়েছে।

ইতিহাসে উল্লেখ রয়েছে, ইসলামের বিভিন্ন অঞ্চলে কোরআনের পাঠে ঐক্য প্রতিষ্ঠার লক্ষ্যে খলিফা উসমান (রা.) কয়েকটি মানসম্পন্ন মূল কপি (মাস্টার কপি) প্রস্তুত করিয়ে মুসলিম বিশ্বের প্রধান প্রধান কেন্দ্রে পাঠিয়েছিলেন। পরবর্তী সময়ে তাঁর যুগের সঙ্গে সম্পর্কিত আরও কয়েকটি ঐতিহাসিক মুসহাফ বিশ্বের বিভিন্ন জাদুঘর ও সংগ্রহশালায় সংরক্ষিত হয়েছে।

উজবেকিস্তানে অনুষ্ঠিত প্রথম আন্তর্জাতিক ইসলামিক ফোরামে বিশ্বের বিভিন্ন দেশের আলেম, গবেষক ও ইসলামি ব্যক্তিত্বরা অংশ নিচ্ছেন। ফোরামে ইসলামের ইতিহাস, সভ্যতা, ঐতিহ্য এবং সমসাময়িক বিভিন্ন বিষয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে। সূত্র: হারামাইন আর্কাইভ

আওয়ার ইসলাম/জেডএম


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ