
|
লাখো মানুষের শ্রদ্ধা শেষে জন্মস্থানে শায়িত খামেনি
প্রকাশ:
১০ জুলাই, ২০২৬, ১১:৩১ দুপুর
নিউজ ডেস্ক |
আন্তর্জাতিক ডেস্ক লাখ লাখ মানুষের অংশগ্রহণে সপ্তাহব্যাপী শেষ বিদায়ের আনুষ্ঠানিকতা শেষে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনিকে তার ইরানের মাশহাদে সমাহিত করা হয়েছে। স্থানীয় সময় বৃহস্পতিবার (৯ জুলাই) গভীর রাতে উত্তর-পূর্ব ইরানের মাশহাদ শহরে হযরত ইমাম রেজা মাজার প্রাঙ্গণে তাকে দাফন করা হয়। রাষ্ট্রায়ত্ত সংবাদমাধ্যম তাসনিম নিউজ লিখেছে, সেদিন বিকালে খামেনির কফিন ইরাক থেকে মাশহাদে পৌঁছায়। তখন সারা ইরান ও বিশ্বের ডজন খানেক দেশ থেকে আগতরা সেখানে জনসমুদ্রে রূপ নেয়। অন্ত্যেষ্টিক্রিয়ার শেষ পর্বে উপস্থিত ছিলেন পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাকের কলিবফ, ইরানের বিচার বিভাগের প্রধান গোলাম-হোসেইন মোহসেনি এজেয়ি, সাবেক ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ মোখবের, মাশহাদের জুমার নামাজের ইমাম আয়াতুল্লাহ আহমাদ আলামোল-হোদাসহ সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তা ও রাজনৈতিক ব্যক্তিত্বরা। তাসনিম লিখেছে, দাফনের আগে মাজার প্রাঙ্গণে খামেনির শেষ জানাজা অনুষ্ঠিত হয়। এ নামাজ পরিচালনা করেন তার ছেলে মোস্তফা খামেনি। খামেনির দাফন ঘিরে বৃহস্পতিবার সকাল থেকেই মাশহাদে রাস্তায় লাখো মানুষের ঢল নামে। মরদেহের কফিন আসার অপেক্ষায় থাকা ক্ষুব্ধ জনতা ট্রাম্পের ওপর প্রতিশোধ নেওয়ার দাবিতে বিক্ষোভ করেন। আওয়ার ইসলাম/জেডএম |