শনিবার, ০১ আগস্ট ২০২৬ ।। ১৭ শ্রাবণ ১৪৩৩ ।। ১৮ সফর ১৪৪৮

শিরোনাম :
আলজেরিয়ায় বাস খাদে পড়ে নিহত ২৭ ছাত্রদের নেতৃত্ব গড়ে উঠতে হবে আদর্শ, নৈতিকতা ও যোগ্যতার মাধ্যমে: শায়খে চরমোনাই দুপুরের মধ্যে ৭ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা নারীদের জন্য হাতিমে প্রবেশের সময়সূচি ও নির্দেশনা প্রকাশ ‘বন্দে মাতরম’ মুসলমানদের ধর্মীয় বিশ্বাসের পরিপন্থী: মাওলানা আরশাদ মাদানী হবিগঞ্জে হামলায় আহত আলিফকে দেখতে হাসপাতালে আমিরে মজলিস রাজধানীর পরিচ্ছন্নতা দেখতে নিজেই গাড়ি চালিয়ে সড়ক পরিদর্শন প্রধানমন্ত্রীর ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৩ রুপসায় ইসলামী আন্দোলনের তৃণমূল প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত বিশ্ববাজারে আরও কমলো স্বর্ণের দাম

খালেদা জিয়ার জন্য বিশেষ দোয়া পাকিস্তানের প্রধানমন্ত্রীর

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা জানাতে ইসলামাবাদে বাংলাদেশ হাইকমিশনে গিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ। সেখানে তিনি শোক বইয়ে স্বাক্ষর করেন এবং বেগম জিয়ার আত্মার শান্তি কামনায় বিশেষ মোনাজাতে অংশ নেন।

সোমবার (৫ জানুয়ারি) পাকিস্তানের প্রধানমন্ত্রীর দপ্তর এ তথ্য জানিয়েছে।
এদিন, ইসলামাবাদে অবস্থিত বাংলাদেশ হাইকমিশন পরিদর্শন করেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ। এ সময় হাইকমিশনে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার জন্য রাখা শোক বইয়ে তিনি স্বাক্ষর করেন।

ইসলামাবাদে বাংলাদেশ হাইকমিশন জানায়, বিকেলে বাংলাদেশ হাইকমিশনের শোক বইয়ে স্বাক্ষর করেন পাকিস্তানের প্রধানমন্ত্রী মোহাম্মদ শেহবাজ শরীফ। হাইকমিশনে পাকিস্তানের প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানান ভারপ্রাপ্ত হাইকমিশনার ইসরাত জাহান, প্রেস কাউন্সিলর মো. তৈয়ব আলী ও কাউন্সিলর (কনস্যুলার) সরদার মোহাম্মদ নোমানুজ্জামান। 

শোক বইয়ে স্বাক্ষর শেষে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় উদ্যোগী হয়ে বিশেষ মোনাজাতে অংশগ্রহণ করেন এবং তার পরিবার ও বাংলাদেশের জনগণের প্রতি গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেন।

তিনি দুই দেশের মধ্যকার সম্পর্ক উন্নয়নে বেগম জিয়ার অবদানের কথা কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করেন। এছাড়া, তিনি বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাতের বিষয় উল্লেখ করে তার প্রতি আন্তরিক শুভেচ্ছা জ্ঞাপন করেন। আগামীতে দুই দেশের মধ্যকার সম্পর্ক আরও উন্নয়নের বিষয়ে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

এনএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ