গড়ানো পাথর
চুড়ায় আটকে ছিল
ধসে যাবার পর গড়াতে গড়াতে নেমে এলো নিচে
গড়ানো পাথর
পাথরের পাথুরে মুখ , দম্ভ
চুড়ায় আটকে থাকতে থাকতে জেল্লার খোলস
নিমেষে ভাঙতে ভাঙতে গুঁড়ো
গড়ানো পাথরের আর ছোঁয়া হয়নি পর্বতের চুড়ো ।
ঘোড়া চলেছে স্বেচ্ছাচারী
একটি ঘোড়ায় সওয়ার হয়ে চলেছে সোয়ারি
কিছুই পরোয়া করছে না সে
কে তার অনুগামী আর কে তার অনুগামী নয়
একটি ঘোড়া কালো , যেন অমাবস্যার চাঁদ
আর একটি ঘোড়া আলো হয়ে ওঠে
তবে ঘোড়াদের কোনো মতামত নেই
সোয়ারিই শেষ কথা
সোয়ারি কিংবা সোয়ারিরা যেন রিল্কের 'দেবদূত'
অথবা র্যাঁবোর ' বৈতালিকবৃন্দ '
তারা কানে লাগিয়েছে হেডফোন , কিছুই শুনছে না
তারা চোখে পরে আছে ঠুলি , দেখছে না
ঘোড়া চলেছে স্বেচ্ছাচারী , একরোখা , দিকশূন্য ।
এসএইচ/