আন্তর্জাতিক ডেস্ক
হরমুজ প্রণালিতে পৃথক দুটি ঘটনায় দুটি তেলবাহী জাহাজে অজ্ঞাত প্রজেক্টাইলের আঘাত লেগেছে। সোমবারের (২১ সেপ্টেম্বর) এসব ঘটনায় একটি জাহাজের দুই নাবিক সামান্য আহত হয়েছেন বলে জানিয়েছে যুক্তরাজ্যের সামুদ্রিক বাণিজ্য পরিচালনা সংস্থা ইউকেএমটিও।
প্রথম ঘটনাটি ঘটে হরমুজ প্রণালি দিয়ে বাইরে যাওয়ার সময়। ইউকেএমটিও জানিয়েছে, একটি তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসবাহী জাহাজে অজ্ঞাত প্রজেক্টাইলের ধ্বংসাবশেষ আঘাত হানে।
জাহাজটির ক্যাপ্টেন জানিয়েছেন, সব নাবিক নিরাপদ আছেন। এতে পরিবেশের কোনো ক্ষতি হয়নি। জাহাজটি পরবর্তী গন্তব্যের দিকে যাত্রা অব্যাহত রেখেছে। ঘটনার ত