রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের অন্যতম প্রিয় ও বিশ্বস্ত মানুষ রমজান কাদিরভ। এবারও চমক দেখিয়ে চেচনিয়ার প্রধান হিসেবে পঞ্চমবারের মতো নির্বাচিত হয়েছেন তিনি।
আর তা-ও যেনতেনভাবে নয়, পড়ে থাকা সব ভোট নিজের ঝুলিতে পুরে! নির্বাচন কমিশন জানিয়েছে, কাদিরভ একাই পেয়েছেন প্রায় ৯৯.৮৫ শতাংশ ভোট।
সম্প্রতি পুরো রাশিয়া জুড়ে বড় নির্বাচন হয়ে গেল। তবে এতে বড় কোনো চমক ছিল না। কারণ, ইউক্রেন যুদ্ধের এই উত্তাল সময়ে সরকারের বা যুদ্ধের বিরুদ্ধে কথা বলা কাউকে ভোটেই দাঁড়াতে দেওয়া হয়নি। ফলে পুতিনের পছন্দের প্রার্থীরাই অনায়াসে জিতে গেছেন।