বঙ্গোপসাগরে হঠাৎ জমে উঠেছে এক বিশাল মেঘের জটলা। এটি আস্তে আস্তে আরও শক্তিশালী হয়ে উপকূলের দিকে এগিয়ে আসছে বলে সতর্ক করেছে ভারতের আবহাওয়া দপ্তর।
এটি শেষ পর্যন্ত যদি বড় কোনো ঘূর্ণিঝড়ে রূপ নেয়, তবে তার নাম দেওয়া হবে ‘অর্ণব’। বাংলা ‘অর্ণব’ শব্দের অর্থ সমুদ্র, আর ঝড়ের এই সুন্দর নামটি আগেই ঠিক করে রেখেছিল বাংলাদেশ।
বর্তমানে এই নিম্নচাপটি ওড়িশা ও অন্ধ্রপ্রদেশের উপকূল থেকে মাত্র দু-তিনশো কিলোমিটার দূরে অবস্থান করছে। আবহাওয়া বিজ্ঞানীরা জানিয়েছেন, এটি দ্রুত গতিতে উপকূলের দিকে আসছে এবং বুধ ও বৃহস্পতিবারের (২৩ ও ২৪ সেপ্টেম্বর) মাঝরাতেই এটি ওড়িশা ও অন্ধ্রপ্রদেশের ওপর দিয়ে ডাঙায় আছড়ে পড়তে পারে।
ঝড়ের খবরের পাশাপ