শনিবার, ০১ আগস্ট ২০২৬ ।। ১৭ শ্রাবণ ১৪৩৩ ।। ১৮ সফর ১৪৪৮

শিরোনাম :
রাজধানীর পরিচ্ছন্নতা দেখতে নিজেই গাড়ি চালিয়ে সড়ক পরিদর্শন প্রধানমন্ত্রীর ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৩ রুপসায় ইসলামী আন্দোলনের তৃণমূল প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত বিশ্ববাজারে আরও কমলো স্বর্ণের দাম ‘বন্দে মাতরম বাধ্যতামূলক করা ধর্মীয় ও সাংবিধানিক স্বাধীনতার পরিপন্থী’ মানুষ গড়ার প্রথম প্রতিষ্ঠান মসজিদ: মিসরের গ্র্যান্ড মুফতি সড়কে প্রাণ হারানো কুরআন শিক্ষা বোর্ড কর্মকর্তার জানাজা ও দাফন সম্পন্ন নোয়াখালীতে ইসলামি মহাসমাবেশ কাল, অতিথির তালিকায় রয়েছেন যাঁরা মেলায় আল-ওয়াসির আকর্ষণীয় অফার, প্রি-রেজিস্ট্রেশনেই মিলছে বিশেষ গিফট বক্স ‘জুলাইয়ের রক্তের সঙ্গে গাদ্দারি সরকারের জন্য শুভকর হবে না’

মুসলিমদের কবরস্থানে শূকরের মাথা ফেলে গেল দুর্বৃত্তরা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

অস্ট্রেলিয়ার দক্ষিণ-পশ্চিম সিডনির নারেলেন মুসলিমদের একটি কবরস্থানে শূকরের মাথা ও দেহের অন্যান্য অংশ ফেলে গেছে কিছু দুর্বৃত্ত। 

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা জানান, কবরস্থানে ধারণ করা একটি ভিডিওতে দেখা গেছে জবাই করা একটি শূকরের মাথা ও দেহের কিছু অংশ পড়ে আছে। তবে, কারা এটি ফেলে গেছে এটি নিশ্চিত নয়। যদিও মুসলিম বিদ্বেষী গোষ্ঠী এ কাজ করেছে বলে ধারণা করা হচ্ছে।

এক বিবৃতিতে পুলিশ জানিয়েছে, তারা কবরস্থানের প্রবেশদ্বারে একটি প্রাণীর দেহাবশেষ ফেলে যাওয়ার তথ্য পান। এরপর কর্মকর্তারা ঘটনাস্থলে গিয়ে কয়েকটি শূকরের মাথা পান। এরসঙ্গে কে বা কারা জড়িত সেটি খুঁজে বের করতে পুলিশ তাৎক্ষণিক তদন্ত শুরু করে।

কবরস্থান থেকে শূকরের মাথাগুলো সরিয়ে সেগুলো অন্য জায়গায় পুঁতে ফেলা হয়েছে।

এনএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ