পবিত্র মাহে রমজানের শুরুতেই রোজা নিয়ে নিজের অনুভূতি ব্যক্ত করেছেন নিউইয়র্ক সিটির প্রথম মুসলিম মেয়র জোহরান মামদানি। তিনি রমজানকে বছরের সবচেয়ে প্রিয় সময় বলে উল্লেখ করেছেন। তার ভাষায়, এটি আত্মসমালোচনা ও সংহতির মাস। এ নিয়ে একটি সংবাদ প্রকাশ করেছে গালফ নিউজ।
গালফ নিউজের সূত্র অনুযায়ী, মাহে রমজান শুরু হওয়ার পর সাংবাদিকদের সঙ্গে কথা বলেন মামদানি। তিনি মজা করে বলেন, 'এই মুহূর্তে আমি তৃষ্ণার্ত বোধ করছি।' তবে তিনি জোর দিয়ে বলেন, রমজান শুধু সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত খাবার ও পানীয় থেকে বিরত থাকার বিষয় নয়। এটি আত্মশুদ্ধি ও মানুষের পাশে দাঁড়ানোর সময়।
রমজানের প্রথম দিন নিউইয়র্কে প্রায় ১০ লাখের বেশি মুসলমান রোজা রেখেছেন। নিজেও রোজা রেখে একটি আবাসনসংক্