মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬ ।। ৯ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৪ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
ইদারাতুল মাআরিফ: বাংলা ভাষা ও সাহিত্য সাংবাদিকতায় ফরিদাবাদ জামিয়ার অবদান ‘দেশে ফিরতে শেখ হাসিনার বিমান চাওয়া উন্মাদনা ছাড়া কিছু নয়’ আবারও দেখা হলো না মুফতি তাকি উসমানীকে, আক্ষেপ ও আশঙ্কার কিছু কথা ফরিদাবাদের ৭০ সালা উপলক্ষে প্রকাশিত ‘সাত দশকের ঐতিহ্যপত্র’র পাঠ উন্মোচন আজ মাওলানা সাদ ইস্যুতে দেওবন্দের মুহতামিমের কড়া বার্তা শ্রমিকদের বিক্ষোভে অশান্ত গাজীপুর, ৭০ কারখানায় ছুটি ঘোষণা  ফরিদাবাদে আমাদের দিনগুলো: ইলম ও ঐতিহ্যের এক সমৃদ্ধ অধ্যায় স্বর্ণদ্বীপের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান যাত্রাবাড়ী বড় মাদরাসা পরিদর্শনে জামিয়া ফারুকিয়া করাচির মুহতামিম তাবলিগ ইস্যুতে দেওয়া বক্তব্যের ওয়াজাহাত দেওবন্দের মুহতামিমের

তালেবান সরকারকে রাশিয়ার স্বীকৃতি; যা বলছেন সাধারণ আফগানিরা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

তালেবান সরকারকে রাশিয়ার স্বীকৃতি নিয়ে আফগানদের মাঝে পজিটিভ প্রতিক্রিয়া দেখা দিয়েছে। রাশিয়ার স্বীকৃতি নিয়ে সাধারণ আফগানিরা আশাবাদী। ২০২১ সালে ক্ষমতায় আসার পর থেকে প্রথম কোনো দেশ হিসেবে বৃহস্পতিবার তালেবান সরকারকে স্বীকৃতি দিয়েছে রাশিয়া। এ খবর দিয়েছে বার্তা সংস্থা এএফপি। এতে বলা হয়েছে, শুক্রবার গুল মোহাম্মদ নামে এক ব্যক্তি বলেন, আফগানিস্তানের বর্তমান পরিস্থিতি নিয়ে সবাই উদ্বিগ্ন। যদি বিশ্ববাসী আফগানিস্তানকে স্বীকৃতি দেয় তাহলে আমরা খুশি হবো। তিনি আরও বলেছেন, এখন ছোট ছোট বিষয়ও আমাদের কাছে গুরুত্বপূর্ণ। যদিও ১৯৭৯ সালে আফগাস্তিানে সোভিয়েত আগ্রাসনের তিক্ত অভিজ্ঞতা নিয়ে পাকিস্তানে শরণার্থী হলেও তিনি স্বীকার করেছেন এখন অগ্রাধিকার ভিন্ন।

এদিকে ৬৭ বছর বয়সী জামালউদ্দিন সায়ার বলেছেন, বাণিজ্য ও অর্থনীতিতে অগ্রগতি আসবে। অবসরপ্রাপ্ত ওই পাইলট বলেছেন, অন্যদেশগুলোর উচিত তালেবান সরকারকে স্বীকৃতি দেয়া এবং আফগানিস্তানের বিরুদ্ধে অপপ্রচার না ছড়ানো। রাশিয়া ও আফগান কর্মকর্তারা এই পদক্ষেপকে সহযোগিতার সূচনা হিসেবে প্রশংসা করেছেন। বিশেষ করে অর্থনীতি ও নিরাপত্তার ক্ষেত্রে। আফগান কর্তৃপক্ষ বার বার আশ্বস্ত করেছে যে, কোনো গোষ্ঠীকে আফগানিস্তানের মাটি ব্যবহার করে অন্য কোনো দেশে হামলা চালাতে দেয়া হবে না। আতেফ নামে আরেকজন বলেন, আফগানিস্তান ও রাশিয়ার মধ্যে ভালো সম্পর্ক সাধারণ আফগানদের জীবনযাত্রার মান উন্নয়ন করবে।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ