রিটার্নিং কর্মকর্তাদের দেওয়া সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করে দ্বিতীয় দিনে নির্বাচন কমিশন (ইসি) থেকে প্রার্থিতা ফিরে পেয়েছেন ৫৮ জন প্রার্থী। এ নিয়ে দুই দিনে প্রার্থিতা ফিরে পেলেন ১০৯ জন।
রোববার (১১ জানুয়ারি) নির্বাচন ভবনের অডিটোরিয়ামে আয়োজিত শুনানিতে ৫৮ জনের প্রার্থিতা ফিরিয়ে দেয় ইসি।
সংস্থাটির জনসংযোগ পরিচালক মো. রুহুল আমিন মল্লিক সাংবাদিকদের জানান, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র বাছাইয়ে রিটার্নিং অফিসারের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল শুনানির দ্বিতীয় দিনে (রোববার) ৫৮টি আবেদন মঞ্জুর করেছে নির্বাচন কমিশন। আপিল শুনানিতে সাতটি আবেদন না-মঞ্জুর হয়েছে এবং ছয়টি আবেদন অপেক্ষমাণ রাখা হয়েছে।
শনিবার (১০ জানুয়ারি) অপেক্ষমাণ থাকা মুন্সীগঞ্জ-৩ আসনের স্বতন্ত্র প্রার্থী মো. মহিউদ্দিনের আপিল আবেদনটি নির্বাচন কমিশন মঞ্জুর করেছে।
আগামীকাল সোমবার (১২ জানুয়ারি) ১৪১-২১০ নম্বর আপিলের