মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬ ।। ৯ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৪ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
ইদারাতুল মাআরিফ: বাংলা ভাষা ও সাহিত্য সাংবাদিকতায় ফরিদাবাদ জামিয়ার অবদান ‘দেশে ফিরতে শেখ হাসিনার বিমান চাওয়া উন্মাদনা ছাড়া কিছু নয়’ আবারও দেখা হলো না মুফতি তাকি উসমানীকে, আক্ষেপ ও আশঙ্কার কিছু কথা ফরিদাবাদের ৭০ সালা উপলক্ষে প্রকাশিত ‘সাত দশকের ঐতিহ্যপত্র’র পাঠ উন্মোচন আজ মাওলানা সাদ ইস্যুতে দেওবন্দের মুহতামিমের কড়া বার্তা শ্রমিকদের বিক্ষোভে অশান্ত গাজীপুর, ৭০ কারখানায় ছুটি ঘোষণা  ফরিদাবাদে আমাদের দিনগুলো: ইলম ও ঐতিহ্যের এক সমৃদ্ধ অধ্যায় স্বর্ণদ্বীপের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান যাত্রাবাড়ী বড় মাদরাসা পরিদর্শনে জামিয়া ফারুকিয়া করাচির মুহতামিম তাবলিগ ইস্যুতে দেওয়া বক্তব্যের ওয়াজাহাত দেওবন্দের মুহতামিমের

তুমি চরমভাবে পরাজিত: খামেনিকে বললেন ট্রাম্প

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

যুদ্ধবিরতির পর দেওয়া প্রথম ভাষণে যুক্তরাষ্ট্রকে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনি। তবে তার এ মন্তব্যকে সরাসরি উপহাস করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। খামেনিকে উদ্দেশ্য করে ট্রাম্প বলেছেন, “তুমি চরমভাবে পরাজিত হয়েছ।” শনিবার (২৮ জুন) বার্তা সংস্থা এপির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

ট্রাম্প এক বিবৃতিতে বলেন, ইসরায়েলের ১২ দিনের টানা হামলা এবং যুক্তরাষ্ট্রের ৩টি গুরুত্বপূর্ণ পারমাণবিক স্থাপনায় বোমাবর্ষণের ফলে ইরানের পরমাণু কর্মসূচি ভয়াবহভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। অথচ খামেনি এসব বাস্তবতা এড়িয়ে গিয়ে জয়ের দাবি করছেন, যা ইরানের সবচেয়ে ক্ষমতাশালী রাজনৈতিক ও ধর্মীয় নেতার জন্য একেবারেই অশোভন।

শুক্রবার সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া পোস্টে ট্রাম্প বলেন, “তুমি একজন বিশ্বাসী মানুষ, নিজের দেশে অত্যন্ত সম্মানিত। কিন্তু তোমাকে সত্য কথা বলতে হবে। তুমি পুরোপুরি পরাজিত হয়েছ।”

এর আগে যুদ্ধবিরতির পর দেওয়া ভাষণে আয়াতুল্লাহ খামেনি দাবি করেন, তেহরান কাতারে অবস্থিত একটি মার্কিন বিমান ঘাঁটিতে হামলা চালিয়ে আমেরিকার মুখে ‘কঠিন চপোটাঘাত’ দিয়েছে। একই সঙ্গে তিনি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে নতুন হামলার বিরুদ্ধে সতর্ক করেন।

এ বিষয়ে ট্রাম্প আরও দাবি করেন, ইসরায়েল যুদ্ধের শুরুর দিকেই খামেনিকে হত্যার পরিকল্পনা ওয়াশিংটনে পাঠিয়েছিল। তবে তিনি তা প্রত্যাখ্যান করেন। ট্রাম্প বলেন, “আমি জানতাম সে কোথায় লুকিয়ে ছিল। তবুও আমি ও আমাদের সশস্ত্র বাহিনী তাকে হত্যা করিনি। বরং আমি তাকে এক ভয়াবহ ও লজ্জাজনক মৃত্যু থেকে বাঁচিয়েছি। তবে এজন্য খামেনির কাছ থেকে ধন্যবাদ আশা করি না।”

এনএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ